1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কোটচাঁদপুরে ব্লাড ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
July 28, 2026, 3:19 am
Title :
উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় প্রকাশ্যে হসপিটালের ভিতরে স্ত্রী কে ছুরিকাঘাতে হত্যা নওগাঁয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণে এক মঞ্চে নওগঁ সদর ও জেলা সাংবাদিকরা ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, ঘাতক স্বামী গ্রেফতার চৌগাছা থানার বিশেষ অভিযানে ৬৮ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ মহেশপুরে মাদকবিরোধী লড়াইয়ে সোচ্চার সাংবাদিক সরোয়ার, সচেতন মহলে প্রশংসা জনসেবায় নিষ্ঠা ও সুশাসনের প্রতীক: ইউএনও সাবরিনা শারমিনের কর্মদক্ষতায় বাড়ছে জনআস্থা সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার মহোদয় নওগাঁয় জমি জবরদখলের অভিযোগে মামলায় চার সহোদরের জামিন বাতিল, একজন গ্রেপ্তার; পলাতক তিন ভাই

কোটচাঁদপুরে ব্লাড ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, অক্টোবর ৪, ২০২৫
  • 352 Time View

। শামীম খাঁন, কোটচাঁদপুর, ঝিনাইদহ।। “হাসি মুখে রক্ত দান, বাঁচতে পারে লক্ষ প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর শনিবার বিকাল ৪ ঘটিকার সময় কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের আয়োজনে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের সভাপতি শেখ মশিউর রহমান এর সভাপতিত্বে আলোচনা রাখেন সহ সভাপতি মিলন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, শুভাকাঙ্ক্ষী ডি.ইউ আলিম মাদরাসার সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন ও বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম খাঁন এবং ব্লাড ব্যাংকের অন্যান্য সদস্যবৃন্দ। সভায় সভাপতির বক্তব্যে বিশেষভাবে গুরুত্ব দেন এডিস মশার আক্রমনে বর্তমানে ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পাচ্ছে। কিভাবে জনমানবের সচেতন করে ডেঙ্গু প্রতিরোধ করা যায়। আলোচনায় বিভিন্ন বিষয়ের মধ্যে গুরুত্বারোপ করা হয় কিভাবে রক্ত সংগ্রহ ও সংরক্ষণ করা যায়, তাছাড়া রোগীকে কিভাবে দ্রুত সহযোগিতা করা যায়। সভায় আরো আলোচনা হয়, বর্তমান কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশের রাস্তায় ব্যাপকভাবে প্রচার মাইক লক্ষ্য করা যাচ্ছে। কিভাবে প্রচার মাইকের উচ্চস্বরে প্রচার নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে বক্তারা আলোচনা করেন। সর্বপরি কিভাবে কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের সার্বিক প্রচার ও প্রসার করা যায় সে বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় যে সব সদস্য বেশি রক্ত সংগ্রহ করেছে তাদের ফুলেল শুভেচছা জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST