1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কোটচাঁদপুরে সুদে কারবারীর হাত থেকে বাঁচতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
July 20, 2026, 10:44 am
Title :
কোটচাঁদপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পগারপার নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হলেন আত্রাইয়ের সাব্বির কোটচাঁদপুরে রেললাইনে এক যুবকের আত্মহত্যার অভিযোগ শৈলকূপায় আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিয়াজুল, সেক্রেটারি মুজাহিদুল নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা: অভিযুক্ত নারী গ্রেপ্তার

কোটচাঁদপুরে সুদে কারবারীর হাত থেকে বাঁচতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  • Update Time : বুধবার, মে ১৭, ২০২৩
  • 488 Time View

 

মোঃসোহেল রানা সোহাগ কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধিঃ

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে চিহৃিত সুদে ব্যবসায়ী বাকেরুজ্জামানের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছেন আলমগীর হোসেন নামে এক ভুক্তভোগী। সোমবার দুপুর ২ টার সময় কোটচাঁদপুর মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পৌর শহরের ২নং ওয়ার্ডের মোঃ জাফর আলীর ছেলে আলমগীর হোসেন লিখিত অভিযোগ পত্রে উল্লেখ করে বলেন,কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডে আমার মোটরসাইকেল শৌ-রুম ছিলো। পৌর শহরের ২নং ওয়ার্ডের কাজী পাড়ার মৃতঃ মুসা আলী সরকারের ছেলে বাকেরুজ্জামান একজন সুদে ব্যবসায়ী। বিভিন্ন লোকের টাকা দিয়ে সাপ্তাহিক ও মাসিক সুদের ব্যবসা করে। আমি ২০১২ সালে আমার ব্যবসায়িক কাজের জন্য নগদ টাকা প্রয়োজন হলে আমার স্বাক্ষরিত সাদা ১ টি চেকের পাতা জমা রেখে বাকেরুজ্জামানের কাছ থেকে ১ লাখ ৫০,০০০ হাজার টাকা নিই। প্রতি মাসে লাখ প্রতি ৭ হাজার ৫ শত টাকা হারে মাসোয়ারা দিয়েছি। টাকা গ্রহন করার পর থেকে ৫ বছরে আমি বাকেরুজ্জামান কে সুদের টাকাসহ ৬ লাখ টাকা পরিশোধ করি। টাকা পরিশোধ করার পরও বাকেরুজ্জামান এর নিকট আমার গচ্ছিত সাদা চেক ফেরত না দিয়ে উল্টো আরো টাকা দাবী করে। আমার স্বাক্ষরিত ফাঁকা চেকে নিজের মতো ৫ লক্ষ ৮০ হাজার টাকা লিখে মামলা দায়ের করেন। যার নং কোট সি আর ৩২৯/২২ এসসি ১৬৫/২৩ আইনের ১৩৮ ধারা।এই মামলায় আমি বিজ্ঞ আদালত থেকে জামিনে আসার পর থেকে বাকেরুজ্জামান একের পর এক প্রাণ নাশের হুমকি দিতে থাকে। এক পর্যায়ে বাকেরুজ্জামানের ভয়ে বাড়ি ঘর ছেড়ে ঢাকাতে গিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ নিয়ে কোন রকম জীবন যাপন করছি। শুধু তাই নয় আমার ওয়ার্ডের সাইদুর রহমান মিলন পিতাঃ মৃত শরিফুল ইসলাম ও তার স্ত্রীর স্বাক্ষরিত সাদা চেকে ৯ লাখ ৫০,০০০ হাজার ও ৭ লাখ ৩০,০০০ হাজার টাকা লিখে বিজ্ঞ আদালতে তাদের স্বামী-স্ত্রীর নামেও ২টি চেকের মামলা করে। যাহার মামলা নং-৭৫/২১ ও ৭৬/২১,ধারা-এনআই এ্যাষ্টের ১৩৮। প্রাণ নাশের কথা শোনার পর জন্মদাতা পিতা দেড় বছর আগে মৃত্যু বরণ করায় তারা স্ব-পরিবারে পিতাকে দেখার জন্য ঢাকা থেকে বাড়ীতে যেয়ে পিতার দাফনে শরিক হয়।পিতার দাফন কাফনের পরের দিন সন্ধ্যায় বাকেরুজ্জামান আরও কিছু সুদে কারবারীদের নিয়ে তাদের গ্রামের বাড়ীতে এসে ১১ লক্ষ ৩০ হাজার টাকা দাবী করে। এবং বলে টাকা না দিলে তাদের স্বামী স্ত্রীকে তুলে নিয়ে খুন জখম করবে বলে চাপ সৃষ্টিও করে। তখন আশেপাশের লোকজন ছুটে এলে ৩ দিনের মধ্যে টাকা না দিলে তাদের তুলে নিয়ে খুন করে লাশ গুম করবে বলে হুমকি দিয়ে যায়। ঐ দিন রাতেই তারা বাড়ী থেকে আবার ঢাকাতে পালিয়ে যায়। ঢাকাতে অতি কষ্টের সাথে দিন কাটাচ্ছেন মিথ্যা মামলায় হয়রানির স্বীকার হয়ে।এই সুদে ব্যবসায়ীর ভয়ে আমরা গ্রামের বাড়ীতে যেতে সাহস পাচ্ছিনা। আমরা সুদখোরের হাত থেকে বাঁচতে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।এদিকে বাকেরুজ্জামানের সাথে সাংবাদিকদের মুঠোফোনে কথা হলে তিনি উক্ত বিষয়ে পরে কথা বলবো বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST