1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে একের পর এক ঘটেই চলেছে চুরির ঘটনা
June 10, 2026, 12:33 am
Title :
সমাজ গঠনে স্বেচ্ছাসেবা সময়ের এক অনিবার্য দাবি নওগাঁর বদলগাছি জনস্বাস্থ্য অফিসের গাছ নিখোঁজের ঘটনায় নতুন মোড়: চাঁদা দাবির অভিযোগ, তদন্তে উঠে আসছে নানা তথ্য ধামইরহাটে তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার ব্যাকডেটের নিয়োগে এমপিও বাণিজ্যের অভিযোগ নওগাঁর মহেশপুর জুনিয়র স্কুলে চার শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড়, তদন্তে ঘুষ লেনদেনেরও অভিযোগ প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে আমাদের দায়িত্ব নারী ও কিশোরী বান্ধব পরিবেশ চাই নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে পড়ুয়াদের মাঝে কলম ও টিফিন বিতরণ। নিয়ামতপুরে পুলিশ সুপারের সঙ্গে শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ওয়ান স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযান: ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে একের পর এক ঘটেই চলেছে চুরির ঘটনা

  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
  • 360 Time View

সোহেল চৌধুরীঃ স্টাফ রিপোর্টারঃ

চোর ধরা পড়ার পর ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেয়ায় চোরদের অভয়ারণ্যে হয়েছে কোটচাঁদপুরের স্বাস্থ্য কমপ্লেক্সটি,একের পর এক ঘটেই চলেছে চুরির ঘটনা। বৃহস্পতিবার রাতে এক রোগী দম্পতির শয্যা থেকে চুরি হয়েছে নগদ টাকা ও স্বর্ণালোংকার।

ভুক্তভোগী আকিদুল ইসলাম বলেন,গত ২৬ ফেব্রুয়ারী বিকেলে অসুস্থ্যতা নিয়ে আমি ও আমার স্ত্রী ভর্তি হয়েছিলাম স্বাস্থ্য কমপ্লেক্সে। বৃহস্পতিবার রাত ৩ টার সময় আমাদের শয্যার পাশে রাখা টাকা ও গহনার ব্যাগ নিয়ে যায় চোরেরা।
যার মধ্যে নগদ ৬০ হাজার টাকা ১ টা চেইন ও ২ টা আংটি ছিল।
এতে করে দুই লাখ টাকা খোয়া গেছে বলে দাবি করেছেন তিনি।
তিনি বলেন,আমি ডিলার শিপের ব্যবসা করি। আমরা অসুস্থ্য হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকায় বিক্রয় প্রতিনিধিরা এখানে এসে টাকা দিয়ে যান। আর গহনা আমাদের সাথেই ছিল। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী। আকিদুল ইসলাম চৌগাছা থানার স্বরুপ গ্রামের বাসিন্দা। তিনি কোটচাঁদপুরে ব্যবসা করেন।
একই রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাযরিয়া ওর্য়াডের রোগী ফারজানা খাতুনের শয্যা থেকে নিয়ে গেছেন ঔষধ কেনার ১ হাজার টাকা। তিনি বলেন,চোরেরা দেয়াল দিয়ে জানালায় আসে। এরপর জানালা থেকে ব্যাগ হাতে নেন। এ সময় টের পেয়ে চোরের হাত ধরার পর চোর টাকা নিয়ে ব্যাগ ফেলে পালিয়ে যান।
একইভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃ বিভাগ ও অন্তঃ বিভাগে দিনে রাতে প্রতিনিয়ত চুরি সংগঠিত হচ্ছে। আর এই চুরির শিকার হচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিতে আসা রোগীরা।চোরেদের হাত থেকে রক্ষা পাননি স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরের আবাসিক ভবনে থাকা চিকিৎসক ও সেবিকা ও স্টাফরা। চোরেরা নিয়ে গেছেন চিকিৎসকদের ভবন থেকে ল্যাপটপ,মোবাইল,রাউটারসহ বিভিন্ন জিনিসপত্র। আর সেবিকাদের ভবন থেকে নিয়ে গেছেন নগদ টাকা,স্বর্নালোংকার সহ ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র।
অভিযোগ রয়েছে এ সব ঘটনার একটির ব্যবস্থা নেননি কতৃপক্ষ। এতে করে চোরদের অভয়ারণ্যে হয়েছে উঠেছে কোটচাঁদপুরের স্বাস্থ্য কমপ্লেক্সটি।
এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের চোর ঠেকাতে পুলিশের টহল চলতো দিনে রাতে। সে সময় চোরেদের উপদ্রুপ কিছুটা কমে গিয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টদের অনেকে।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমানউল্লাহ আল মামুনের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হয়। ফোন নম্বর বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয় কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন চুরির বিষয় কোন লিখিত অভিযোগ হাতে পাইনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST