1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কোটচাঁদপুর বলুহর গ্রামে রাতের আধারে ড্রাগন ফল চুরি
May 18, 2026, 6:03 am
Title :
নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, জেলা কমিটি বাতিলের দাবি তোমায় ছাড়া ঘুম আসে না মা

কোটচাঁদপুর বলুহর গ্রামে রাতের আধারে ড্রাগন ফল চুরি

  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩
  • 417 Time View

কোটচাঁদপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর বলুহর গ্রাম থেকে রাতের আধারে ড্রাগন ফল চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল ১লা সেপ্টেম্বর শুক্রবার রাত্রে। বাগানের মালিক মোছা করিম (৪৬) বলেন, আজ শনিবার সকাল ৮টার সময় ড্রাগন ফল বিক্রি করার জন্য জমিতে আক্কাস ব্যাপারি কে সাথে নিয়ে গিয়েছিলাম ড্রাগন বাগানে, জমিতে পৌঁছে দেখি আমার ড্রাগন গাছগুলো এলোমেলো অবস্থায় আছে গাছের নিচে কিছু ড্রাগল ফল পড়ে আছে। এ ঘটনা দেখে নিশ্চিত হলাম আমার ড্রাগন চুরি হয়ে গেছে। বাগানের ভিতরে ভালো করে লক্ষ্য করে দেখি গাছ গুলো থেকে এমন ভাবে ড্রাগন ছিড়েছে যে গাছ গুলো ভেঙ্গে নষ্ট হয়ে গেছে।

মোছা করিম, পিতাঃ ডাক্তার লুৎফর রহমান, গ্রাম বলুহর উজ্জ্বল পাড়া, কোটচাঁদপুর, ঝিনাইদহ। তিনি আরো জানান, আমার ড্রাগন বাগানটি বাড়ির কাছে অবস্তিত এখানে ৯শতক জমিতে ৭৫০ টি ড্রাগন গাছ লাগাই এখান থেকে আমার পাঁকা ড্রাগন ফল ৫০০ পিচ চুরি হয়ে গেছে। বর্তমানে বাজার মুল্য ৪০ হাজার টাকা। আমার সেজো ভাই আব্দুল আলিম তারও দেড় বিঘা জমিতে ড্রাগন আছে সেখান থেকেও ড্রাগন চুরি হয়েছে। এরা ৩ জন মালিক ভাগে ড্রাগন চাষ করে। তারা হলেন, আব্দুল আলিম, মাসুদ, শিমুল। এদের ড্রাগন গত দুই সপ্তাহ আগে চুরি হয়েছে। আমি একজন গরীব মানুষ খুব কষ্ট করে অল্প জমিতে ড্রাগন চাষ করেছি এখন খুবই অর্থ কষ্টে আছি আর এ সময় আমার ড্রাগন চুরি হয়ে গেল। আমি পুলিশ প্রশাসন এর কাছে আকুল আবেদন এই চোরদের কে ধরে দ্রুত আইনের আওতায় এনে ব্যাবস্থা গ্রহন করুন। তা না হলে অনেক মানুষ সর্বশান্ত হয়ে পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST