1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা'র ছাতা বিতরণ
October 12, 2026, 9:38 am
Title :
নওগাঁর পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ নওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৪ জন গ্রেপ্তার চৌগাছার জে টি কে ইউ দাখিল মাদ্রাসার পাঠদান কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আইনগত সেবা সহজলভ্য করা এবং সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়: দিনাজপুর বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬: অন্ধত্ব প্রতিরোধ ও সবার জন্য মানসম্মত চক্ষুসেবা দুর্গোৎসব ও নিরাপত্তা হুমকি ও গালিগালাজের অভিযোগে চাটখিলে বিএনপি নেতা আবু তাহের আজাদ কারাগারে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা: আইনি ও মানসিক স্বাস্থ্যসেবায় সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গীকারের গুরুত্ব: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: সচেতনতা, গুরুত্ব ও আমাদের করণীয়:

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ

  • Update Time : শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
  • 116 Time View

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিলে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাটখিল পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী এবং চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ভীমপুর উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ মাঠে চাটখিল পৌরসভার বিভিন্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে ছাতা তুলে দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহম্মদ হানিফ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন ভূঁইয়া ললটু, শ্রমিক দল নেতা হাজি মাসুদ, নোয়াখালী জেলা ছাত্রদলের সহসভাপতি ইঞ্জিনিয়ার ওমর ফারুক, সাবেক ছাত্রনেতা আনিসুল ইসলাম রিগান ভূঁইয়া ও ছাত্রনেতা রিয়াজ খন্দকার। বক্তারা বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের দৈনন্দিন চলাচলে প্রয়োজনীয় সহযোগিতা করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST