1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চিরিরবন্দরে সাঁওতাল বিদ্রোহ দিবস ২০২৩ পালিত
July 20, 2026, 9:44 am
Title :
কোটচাঁদপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পগারপার নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হলেন আত্রাইয়ের সাব্বির কোটচাঁদপুরে রেললাইনে এক যুবকের আত্মহত্যার অভিযোগ শৈলকূপায় আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিয়াজুল, সেক্রেটারি মুজাহিদুল নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা: অভিযুক্ত নারী গ্রেপ্তার

চিরিরবন্দরে সাঁওতাল বিদ্রোহ দিবস ২০২৩ পালিত

  • Update Time : সোমবার, জুলাই ৩, ২০২৩
  • 326 Time View

পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের আয়োজনে সাঁওতাল বিদ্রোহের মহানায়ক সিধু ও কানুর স্মরণে ১৬৮তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। গত শুক্রবার (৩০ জুন) দুপুরে মহলবাড়ী, মুকুন্দপুর ও দূর্গাডাঙ্গা শ্বশানঘাট মাঠ প্রাঙ্গণে র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগস্টিন হেমরম, সভাপতি, আদিবাসী ক্ষুদ্র নৃ-তাত্বিক সমবায় সমিতি চিরিরবন্দর, দিনাজপুর। বিশেষ অতিথি লুকাশ মার্ডী, সহ-সভাপতি, আদিবাসী ক্ষুদ্র নৃ-তাত্বিক সমবায় সমিতি চিরিরবন্দর, দিনাজপুর। শিবু হাজদা, সাধারণ সম্পাদক আদিবাসী ক্ষুদ্র নৃ-তাত্বিক সমবায় সমিতি চিরিরবন্দর, দিনাজপুর। হরিনাথ হেমব্রম, যুগ্ন-সাধারণ সম্পাদক আদিবাসী ক্ষুদ্র নৃ-তাত্বিক সমবায় সমিতি চিরিরবন্দর, দিনাজপুর। মিলন সরেন, কোষাধ্যক্ষ আদিবাসী ক্ষুদ্র নৃ-তাত্বিক সমবায় সমিতি চিরিরবন্দর, দিনাজপুর। সাদেক মুরমু পারগানা পরিষদ চিরিরবন্দর, দিনাজপুর। প্রধান অতিথি আগস্টিন হেমরম তার বক্তব্যে বলেন, “৩০ জুন সাঁওতাল বিদ্রোহ দিবস। এ বছর সাঁওতাল বিদ্রোহের ১৬৭ বছর পূর্ণ হল। ইংরেজদের বিরুদ্ধে অধিকার ফিরিয়ে আনার সংগ্রামের নাম সাঁওতাল বিদ্রোহ দিবস, আর এ দিনকে স্মরণ করে পালিত হয় এ দিবস। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের ঠিক ২ বছর আগে ১৮৫৫ তে ঘটে যাওয়া এ বিদ্রোহই ছিল ইংরেজদের দেশ থেকে বহিষ্কার করার প্রথম আন্দোলন। ১৬৭ বছর আগে ১৮৫৫ সালের ৩০ জুন সাঁওতাল সম্প্রদায়ের চার ভাই সিদু-কানহু-চান্দ ও ভাইরোর নেতৃত্বে তারা ব্রিটিশদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছিল। এ যুদ্ধের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সৈন্য ও তাঁদের দোসর অসৎ ব্যবসায়ী, মুনাফাখোর ও মহাজনদের অত্যাচার, নিপীড়ন ও নির্যাতনের হাত থেকে নিজেদের মুক্ত করা”। আদিবাসী ক্ষুদ্র নৃ-তাত্বিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শিবু হাজদা বলেন, “১৮৫৫ সালের ৩০ জুন যুদ্ধ শুরু হয় এবং ১৮৫৬ সালের নভেম্বর মাসে তা শেষ হয়। সাঁওতালরা তির-ধনুক ও দেশীয় অস্ত্র নিয়ে যুদ্ধ করলেও ইংরেজ বাহিনীর হাতে ছিল বন্দুক ও কামান। তারা ঘোড়া ও হাতি যুদ্ধে ব্যবহার করেছিল। এ যুদ্ধে ইংরেজ সৈন্যসহ প্রায় ১০ হাজার সাঁওতাল যোদ্ধা মারা যান। যুদ্ধে সিদু-কানহু-চান্দ ও ভাইরো পর্যায়ক্রমে নিহত হলে ১৮৫৬ সালের নভেম্বর মাসে যুদ্ধ শেষ হয় ও বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে”। এছাড়াও রবিন মার্ডী, সুপল বাস্কে, বয়লা বাস্কে দিলিপ কুমার রায়সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST