1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জাভান হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার আটক শতাধিক
July 29, 2026, 4:04 am
Title :
দুই সন্তানকে নিয়ে গানে ফিরলেন সংগীতশিল্পী ইসফাতারা রনি রাজশাহীতে নিরাপদ নগরী গঠনে র‌্যাব-৫ এর উন্মুক্ত সভা অনুষ্ঠিত নওগাঁয় শিক্ষক নিহতের পর সিলগালা হওয়া সেই ‘বিবিসি ব্রিকস’ ফের চালুর তোড়জোড়, ক্ষুব্ধ এলাকাবাসী মহেশপুরে ১২৮ বোতল অবৈধ মাদকদ্রব্য Eskuf Syrup ও ০১টি মোবাইল সহ ০২ জন আসামী গ্রেফতার < উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় প্রকাশ্যে হসপিটালের ভিতরে স্ত্রী কে ছুরিকাঘাতে হত্যা নওগাঁয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণে এক মঞ্চে নওগঁ সদর ও জেলা সাংবাদিকরা ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, ঘাতক স্বামী গ্রেফতার চৌগাছা থানার বিশেষ অভিযানে ৬৮ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ মহেশপুরে মাদকবিরোধী লড়াইয়ে সোচ্চার সাংবাদিক সরোয়ার, সচেতন মহলে প্রশংসা

জাভান হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার আটক শতাধিক

  • Update Time : সোমবার, নভেম্বর ৪, ২০২৪
  • 275 Time View

জাভান হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার আটক শতাধিক

মোঃলিমন হোসেন গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এসময় মাদক কারবার ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শতাধিক নারী–পুরুষকে আটক করা হয়েছে। সোমবার ভোর রাতে টঙ্গীর কেরানিটেক বস্তি ও আলোচিত জাভান হোটেলে এই অভিযান পরিচালিত হয়।  সেনাবাহিনীর মেজর ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেরানিটেক বস্তিতে অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর ছাড়াও র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে। যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫৫০ সদস্য অংশ নেয়। আটককৃতদের আজ সোমবার সকাল ৯টার দিকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।  অপরদিকে টঙ্গীর ‘জাভান’ হোটেলে সোমবার ভোর রাত থেকে সকাল ১০টা পর্যন্ত চলা যৌথবাহিনীর অভিযানে নেতৃত্ব দেন রাজধানীর উত্তরা দিয়াবাড়ি সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাহসিন। হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২৭ জন নারী, ৫৪ জন পুরুষকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে হোটেল পরিচালনার দায়িত্বে থাকা মিল্টন (৪৫) নামে এক ব্যক্তি তিন তলা থেকে লাফিয়ে পালাতে গিয়ে পাশের বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের আপৎকালীন তার মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মিল্টনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম ‘জাভান’ হোটেল থেকে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার একজনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST