1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা
April 17, 2026, 3:48 pm
Title :
নওগাঁয় ২.৬০ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ উল্লাপাড়ায় সন্তানের নির্যাতনে স্বামীর ভিটায় থাকতে পারছেন না শতবর্ষী দেলজান বেওয়া নওগাঁয় শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত ডি জে অনুষ্ঠানের পর প্রধান শিক্ষিকার ফোন বন্ধ নওগাঁয় মাদকবিরোধী অভিযান: ১০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা সীতাকুণ্ডে আবুল খায়েরে ডাকাতি প্রতিবারের ন্যায় এবারও হতে যাচ্ছে ফতেপুরের সেই ঐতিহ্যবাহী বান ফোড়ের চড়ক মেলা, মেলার আকর্ষণে রয়েছে ৯ সন্যাশি নওগাঁয় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর শহর নওগাঁর পত্নী তলা উপজেলায় স্বতঃস্ফূর্ত আনন্দ ও উদ্দীপনা সহ ” ” বাংলা বর্ষ “- কে বরন

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

  • Update Time : মঙ্গলবার, মে ৬, ২০২৫
  • 174 Time View

মোঃ মুনাইম হোসেন, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ; চুয়াডাঙ্গার জীবননগরে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক মঙ্গলবার জীবননগর উপজেলার নতুন তেতুলিয়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ ড্রিংকস বিষয়ে তদারকি করা হয়। এ সময় অবৈধ ড্রিংকস বিক্রি করার অপরাধে মেসার্স নিসান ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ মতিউর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুসারে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সংশ্লিষ্ঠ ব্যবসায়ীকে যথাযথ কর্তৃপক্ষ হতে লাইসেন্স গ্রহণ করে মানসম্মত ড্রিংকস বিক্রির নির্দেশনা দেওয়া হয়। এবং ১২৯৬ পিস ভেজাল ড্রিংকস ধ্বংস করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST