1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ফেনসিডিল আটক
March 11, 2026, 4:08 pm
Title :
কোটচাঁদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা জীবননগরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মামলা বাণিজ্য নিয়ন্ত্রণ ও গুম বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী তরুণদের কণ্ঠে সমতার অঙ্গীকার: নারী-পুরুষ সমতার বার্তায় মুখর আন্তর্জাতিক নারী দিবস উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  চাঞ্চল্যকর মিতু হত্যা: সেপটিক ট্যাংকে লাশ গোপন, আটক ৪ জন আমি আপনাদের নেতা নই, সন্তান কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল নওগাঁর আত্রাইয়ে নির্মম ঘটনা

জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ফেনসিডিল আটক

  • Update Time : বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫
  • 189 Time View

। মোঃ মুনাইম হোসেন,জীবননগর (চুয়াডাঙ্গা) চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ৬ নং ওয়ার্ড হাসপাতাল পাড়ায় ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার সহ দুইজনকে পলাতক আসামি করে মামলা দায়ের করেছে জীবননগর থানা পুলিশ। বৃহস্পতিবার ( ১২ই জুন) আনুমানিক ভোর ৫ টার দিকে এ অভিযান সংগঠিত হয়। জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার গোলাম মওলা বিপিএম সেবার নির্দেশনায় এবং জীবননগর থানা অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এস আই রুবেল হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ জীবননগর পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড হাসপাতাল পাড়ার বাবুল আক্তারের বাড়ির সামনের বাগানের মধ্যে মাদকবিরোধী একটি ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। আর এই অভিযানে ৭২ বোতল ফেনসিডিল আটক করা হয় কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যায়। পলা*তক ব্যক্তিরা হলেন হাসপাতাল পাড়ার আজিজুল হকের পুত্র সুমন (২৮) এবং একই পাড়ার মৃত ফ্রেশ মোল্লার পুত্র তরিকুল ইসলাম (২৪) এরপর পলাতক দুইজন ব্যক্তি সহ অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST