
মাহাবুব লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। নববর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উপজেলা পরিষদ চত্বরের লোকজ মেলার আয়োজন করে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার ১ লা বৈশাখ সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নববর্ষ বরণের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা শামসুজ্জামান হাসু, উপজেলা জামাতের সেক্রেটারী আব্দুর রহমান, এনসিপি নেতা নাজমুল ফেরদৌস লাভলু, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply