1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জীবননগর প্রেসক্লাব দখলের চেষ্টা জামায়াত ও আ.লীগপন্থীদের সাংবাদিকসহ স্থানীয়দের ওপর হামলা
April 17, 2026, 3:47 pm
Title :
নওগাঁয় ২.৬০ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ উল্লাপাড়ায় সন্তানের নির্যাতনে স্বামীর ভিটায় থাকতে পারছেন না শতবর্ষী দেলজান বেওয়া নওগাঁয় শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত ডি জে অনুষ্ঠানের পর প্রধান শিক্ষিকার ফোন বন্ধ নওগাঁয় মাদকবিরোধী অভিযান: ১০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা সীতাকুণ্ডে আবুল খায়েরে ডাকাতি প্রতিবারের ন্যায় এবারও হতে যাচ্ছে ফতেপুরের সেই ঐতিহ্যবাহী বান ফোড়ের চড়ক মেলা, মেলার আকর্ষণে রয়েছে ৯ সন্যাশি নওগাঁয় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর শহর নওগাঁর পত্নী তলা উপজেলায় স্বতঃস্ফূর্ত আনন্দ ও উদ্দীপনা সহ ” ” বাংলা বর্ষ “- কে বরন

জীবননগর প্রেসক্লাব দখলের চেষ্টা জামায়াত ও আ.লীগপন্থীদের সাংবাদিকসহ স্থানীয়দের ওপর হামলা

  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
  • 229 Time View

জীবননগর, অফিস জামায়াতপন্থী নূর আলম, আওয়ামী লীগপন্থী মিথুন মাহমুদ, হুমায়ুন কবীর, মহিবুল ইসলাম মুকুল,রায়হানসহ কয়েকজনের নেতৃত্বে চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাব দখলের চেষ্টা চালিয়েছেন। এ সময় প্রতিবাদ করায় জীবননগর প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি ফয়সাল মাহতাব মানিক, সাধারণ সম্পাদক এনটিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি মো. রিপন হোসেন, আরটিভি ও জনকণ্ঠের প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক নবচিত্রের প্রতিনিধি জাহিদুল ইসলাম কাজলসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এসময় তাদের রক্ষা করতে গেলে ব্যবসায়ী সুমন বিশ্বাস, মনির হোসেনসহ কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটে। পরে জীবননগর থানা-পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। এদিকে এই হামলার ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে জীবননগর প্রেসক্লাবে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জীবননগর প্রেসক্লাব দখল চেষ্টার প্রতিবাদ এবং গত বৃহস্পতিবার মহেশপুর উপজেলা প্রেসক্লাবে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। একটি সূত্র জানায়, চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী হওয়ায় গত বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদের মধ্যে নূর আলম ও মিথুন মাহমুদের নেতৃত্বে ৮-১০ জন জামায়াত ও আওয়ামী লীগপন্থী সাংবাদিক জীবননগর প্রেসক্লাব দখলের পরিকল্পনা করেন। এরই অংশ হিসেবে বেলা ১১টার দিকে রিপনকে ফোন করা হয়। পরে রিপন চাবি দিতে না চাওয়ায় তাকেসহ সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে হামলা করা হয়। এ বিষয়ে জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন বলেন, আমি বৃহস্পতিবার ভোট ডিউটি হিসেবে সারারাত সময়ের সমীকরণ অফিসে ছিলাম। সকালে বাড়ি ফিরে জীবননগর কাজী টাওয়ারের সামনে একটি মোটরসাইকেল গ্যারেজে অবস্থানকালীন নূর আলম ফোন করে প্রেসক্লাবের চাবি চান। পরে আমি প্রেসক্লাবে গেলে প্রথমে তিনি পরে পর্যায়ক্রমে মিথুনসহ আরও কয়েকজন হামলা করেন। এ সময় আমাকে রক্ষা করতে গেলে আরও কয়েকজনের ওপর হামলা করা হয়। জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক বলেন, নূর আলমের নেতৃত্ব কয়েকজন প্রেসক্লাব দখল করতে এসেছে খবর পেয়ে আমি প্রেসক্লাবের দোকানের সামনে আসি। এসময় নূর আলমের নেতৃত্ব ৫ থেকে ৭ জন আমার ওপর হামলা করেন। সাংবাদিক জাহিদুল ইসলাম কাজল বলেন, প্রেসক্লাব দখলের খবর পেয়ে আমি এসে দেখি নূর আলম মারমুখি আচারণ করছে। এসময় হঠাৎ করে মিথুন, রায়হানসহ আরও কয়েকজন আমাদের ওপর অতর্কিত হামলা শুরু করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST