1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঝিনাইদহে ১০ দিন ব্যাপী শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীফ উসমান বিন হাদির উপর হামলার প্রতিবাদে সীতাকুণ্ড ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সীতাকুণ্ডে অবৈধ ভাবে সমুদ্র থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন নওগাঁয় শত্রুতার জেরে আমগাছ নিধনের অভিযোগ নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা শৈলকুপায় ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক নওগাঁয় ৫ দিন ব্যাপী কাব ক্যাম্পুরীর আয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়ান-স্টপ সলিউশন সেন্টার (OSSC) প্রতিষ্ঠার বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত Legal Aid Camp in Dinajpur Suicide prevention: Suicide…..This is sad news. জেন্ডারভিত্তিক বৈষম্য এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এর তীব্রতা:

ঝিনাইদহে ১০ দিন ব্যাপী শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৮৫ Time View
সুজন বিশ্বাস শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে শিক্ষকদের আইসিটি বিষয়ে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের শেখ রাসেল ল্যাবে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে ঝিনাইদহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা প্রোগ্রামার মিহির কুমার মিত্র, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোহাম্মদ কামরুজ্জামান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, স্টান্ডার্ড টেকনোলজি লিমিটেডের চীফ অপারেশন অফিসার মোশাররফ হোসেন খান, জেলা কো-অর্ডিনেটর মাহমুদ হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানায়, প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালর মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প এই অধিদপ্তরের একটি অন্যতম প্রকল্প। এরই ধারাবাহিকতায় খুলনা বিভাগের ১ হাজারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪ জন করে মোট ৪ হাজার শিক্ষককে ১০ দিন ব্যাপী আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং ও মেইনটেন্যান্স বিষয়ক প্রশিক্ষণ প্রদাণ চলমান রয়েছে। তারই অংশ হিসেবে ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে ৪০ জন শিক্ষককে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদাণ করা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যালয়ে আইসিটি ও কম্পিউটার ব্যবহারে আর ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারবে। এর ফলে দেশে তৈরী হবে স্মার্ট শিক্ষক। যাদের হাত ধরে আগামী প্রজন্ম শুধুমাত্র বাংলাদেশেই না সারা বিশ্বে তথ্য ও প্রযুক্তি খাতে নেতৃত্ব দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST