November 10, 2026, 10:21 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

ঠাকুরগাঁও পুলিশের অভিযানে ৮জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : Thursday, January 25, 2024
  • 373 Time View

মোঃ সোহেল রানা নিজস্ব প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক ১০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১২০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মোট ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয় এবং সকল থানা পুলিশ কর্তৃক ০৮ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়,গত ২৪/০১/২০২৪ খ্রি. ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় অত্র জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ১০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১২০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মোট ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। ঘটনা- ১ঃ হরিপুর থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ২ নং আমগাও ইউনিয়নের অন্তর্গত নন্দগাঁও মৌজাস্থ জনৈক রুবেল (২৮), পিতা- তামজুল এর বসতবাড়ির ২০০ গজ পূর্ব পাশের্^ জাদুরানী বাজার হতে ঠাকিঠুকি বাজার গামি পাকা রাস্তাার উপর থেকে ১২০ (একশত বিশ) গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ আসামী মোঃ আজিজুল হক ওরফে আইজুল (২৯), পিতা- মৃত ইয়াসীন আলী,সাং- নন্দগাঁও (মুন্সিপাড়া), থানা- হরিপুর, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হরিপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। ঘটনা- ২ঃ রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ০২নং নেকমরদ ইউনিয়নের অন্তর্গত নেকমরদ ভবানন্দপুর গ্রামস্থ জনৈক মোঃ জিয়ারুল হক (৪২) এর বসতবাড়ীর সামনে ফাকা যায়গা থেকে ৬০(ষাট) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ জিয়ারুল হক (৪২), পিতা- মৃত মুনছুর আলী, সাং- ভবানন্দপুর, থানা-রাণীশংকৈল, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।ঘটনা- ৩ঃ ভ‚ল্লী থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ভ‚ল্লী বাজারের জনৈক মোঃ ইয়াসিন আলী (৩০) এর চায়ের দোকানের সামনে চলাচলের পাকা রাস্তার উপর থেকে ১০ (দশ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ আসামী ১। মোঃ রাসেল মিয়া (৩৫), পিতা- মোঃ আবুল কাসেম, স্থায়ী সাং- খামার ভোপলা, থানা- ঠাকুরগাঁও সদর, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভ‚ল্লী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।ঘটনা- ৪ঃ ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ১০ নং জামালপুর ইউনিয়নের অন্তর্গত মধ্যপারপুগী গ্রামস্থ শিবগঞ্জ ডিগ্রী কলেজ গেইটের ১০০ গজ দক্ষিণে শিবগঞ্জ যাত্রী ছাউনির পশ্চিমে মধ্যপারপুগীগামী কাঁচা রাস্তার উপর থেকে ২০ (বিশ) বোতল উদ্ধারসহ আসামী ১) মোঃ জেনারুল ইসলাম (৩২), পিতা- মোঃ ফরিজ উদ্দীন, মাতা- জরিনা বেগম, স্থায়ী: সাং- বনগাঁও তসিরপাড়া, থানা- হরিপুর, জেলা-ঠাকুরগাঁও এবং ২) মোঃ শহিদুল ইসলাম (৩৫), পিতা- মৃত তসির মৌলভী, স্থায়ী: সাং- বেলডাঙ্গী, থানা- হরিপুর, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা- ০৩ টি, বালিয়াডাঙ্গী থানা- ০১ টি, হরিপুর থানা- ০২ টি, রুহিয়া থানা- ০১ টি ও পীরগঞ্জ থানা- ০১ টি সহ সর্বমোট ০৮ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।

আপনাদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন- ০১৩২০-১৩৭৩০০ (পুলিশ সুপার, ঠাকুরগাঁও), ০১৩২০-১৩৮২৯৮ (কন্ট্রোল রুম ঠাকুরগাঁও)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST