1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় অভিভাবক সম্মেলন
July 11, 2026, 1:59 am
Title :
রাণীনগরে ২০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নওগাঁর পত্নীতলায় ২০ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বেতন-ভাতা বৃদ্ধি ও কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মীদের স্মারকলিপি প্রদান নওগাঁর পত্নীতলায় ৩ মাদক ব্যবসায়ী পাকড়াও দৌলতপুরে বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান টানা ভারী বর্ষণে নওগাঁ শহরে ভয়াবহ জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনজীবন সিএমএস এলাকা থেকে হারানো কিশোরের সন্ধানে পরিবার ময়মনসিংহে মাদক ব্যবসায়ীদের মাদক অফিসের মাসুদ ও সালমানের সাথে লেনদেনের অভিযোগ শৈলকুপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক মহেশপুরে ফেসবুকে অপপ্রচার প্রতিরোধ, মাদকের কুফল ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

নওগাঁয় অভিভাবক সম্মেলন

  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
  • 136 Time View

 । রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার রাণীনগরে অভিভাবক বৃন্দের সম্মেলন , কুইজ প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে হত বৃহস্পতিবার বিকেলে। দাউদপুর-বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই” অনুষ্ঠানের আয়োজন করেন অত্র উপজেলার ” দাউদপুর বেলবাড়ি একতা সংঘ পাঠাগার। ” পাঠাগারের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সহ-সভাপতি তারেকুল ইসলাম পিন্টুর উপস্থাপনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শফিউল আলম। আরও উল্লেখযোগ্য বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা ফেরদৌস, পাঠাগারের উপদেষ্ঠা অধ্যক্ষ হারুনুর রশিদ, মনোয়ার হোসেন তোতা, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিতুল, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, স্থানীয় মান্যবরেষু ব্যক্তিবর্গ। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- পাঠাগারের সহ-সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য শাখাদুল ইসলাম। অনুষ্ঠানে দুইজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও বিদ্যালয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এ সময় ভবিষ্যৎ প্রজন্মদের একজন নিরাপদ মানুষ হিসেবে গড়ে তোলার বীজ বপননের এখনই উপযুক্ত সময় বলে আখ্যা দিয়েছেন অতিথিরা। তাঁরা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, একজন অভিভাবকের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আর এর জন্য অবশ্যই একজন অভিভাবককে তার সন্তানের নিয়মিত কর্মকান্ডে কঠোর নজরদারি করার কোন বিকল্প নেই। প্রত্যন্ত অঞ্চলের এমন উদ্যোগ ধরে রাখার আহ্বান। আগামী প্রজন্ম কে একটি সুশীল সমাজ ও রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এই ধরনের প্রয়াস অবশ্য ই প্রশংসনীয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST