1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় চায়না দুয়ারী জাল ধ্বংস
May 18, 2026, 6:56 am
Title :
নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, জেলা কমিটি বাতিলের দাবি তোমায় ছাড়া ঘুম আসে না মা

নওগাঁয় চায়না দুয়ারী জাল ধ্বংস

  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫
  • 87 Time View

। রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার  রাণীনগরে অভিযান চালিয়ে ৪০টি (৮০০ মিটার) অবৈধ  চায়না দুয়ারী জাল জব্দ করে  পুড়িয়ে ধ্বংস করা হয়েছে যার দাম আনুমানিক মূল্য ২ লাখ টাকা। গত বুধবার বিকেলে উপজেলার ছোট যমুনা নদীর বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমান কোর্ট পরিচালনা করা হয়। পরে সন্ধ্যায় উদ্ধারকৃত জাল গুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপ-প্রশাসনিক কর্মকর্তা মো: রায়হান আলী, থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান, দিন দিন উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার পরিমান ব্যাপক বেড়ে গেছে। অবৈধ এই জাল প্রতিরোধের জন্য মৎস্য অফিসে জনবল সংকট বিদ্যমান থাকা স্বত্বেও প্রায়শই উপজেলার বিভিন্ন জলাশয়ে অভিযান পরিচালনা অব্যাহত রাখা হয়েছে। যদি অফিসে জনবল বেশী থাকতো তাহলে এই ধরনের অভিযান আরো বেশি বেশি করে পরিচালনা করা সহজতর হতো এবং এই নিষিদ্ধ জালের ব্যবহার ও অনেকটা কমানো যেতো । উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়ে এই ধরণের অভিযান চলমান রয়েছে এবং অব্যাহত থাকবে বলে ও জানান এই কর্মকর্তা।   এই চায়না দুয়ারী / ভূত/ রাক্ষসী জালের কারনে দেশীয় মাছের বৃদ্ধি, ও প্রজাতি হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST