1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।
May 18, 2026, 6:57 am
Title :
নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, জেলা কমিটি বাতিলের দাবি তোমায় ছাড়া ঘুম আসে না মা

নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

  • Update Time : রবিবার, অক্টোবর ১২, ২০২৫
  • 150 Time View

 রিজওয়ান নওগাঁ। সারাদেশের মতো নওগাঁর পত্নীতলাতেও শুরু হচ্ছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী এ কর্মসূচি চলবে। উপজেলায় প্রায় ৫৮ হাজার ৫৯৭ জন শিশু বিনামূল্যে এই টিকা পাবে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে টিকাদান ক্যাম্পেইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. খালিদ সাইফুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রায়, মেডিকেল অফিসার ডা. নাহিদ, স্বাস্থ্য পরিদর্শক মো. আনিছুর রহমান, এবং এমটি (ইপিআই) সানোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নজিপুর প্রেসক্লাবের সভাপতি মো. ফরহাদ হোসেনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি। প্রেস ব্রিফিংয়ে টিকাদান কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য প্রচারে সহযোগিতা করা এবং যেকোনো গুজব বা অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়। টাইফয়েডের ভয়াবহতা তুলে ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ বলেন, “টাইফয়েড দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। প্রথমে জ্বর হয়, পরে হাত-পা ব্যথা শুরু হয়, ধীরে ধীরে যকৃত ও প্লীহা বড় হয়, আলসার সৃষ্টি হয়ে অন্ত্র ফুটো পর্যন্ত হতে পারে— এমনকি মৃত্যুও ঘটতে পারে। সরকার বিনামূল্যে এই টিকা দিচ্ছে, বাইরে এটি অনেক দামী। এক ডোজেই যথেষ্ট সুরক্ষা পাওয়া যাবে। সকল অভিভাবককে অনুরোধ করবো— সন্তানদের এই টিকা দিতে অবশ্যই এগিয়ে আসুন।” তিনি আরও বলেন, “এই মাসে ১০ দিন স্কুল পর্যায়ে টিকাদান চলবে, পরবর্তী মাসে টিকাদান কেন্দ্রগুলোতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।” এ কর্মসূচির আওতায় প্রাথমিক, মাধ্যমিক, কিন্ডারগার্টেন, মাদ্রাসা ও এতিমখানাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা টিকা পাবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু-কিশোর এই টিকার আওতায় আসবে। সরকারি নির্দিষ্ট ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে টিকা দেওয়া হবে। তবে যারা নিবন্ধন করতে পারবেন না, তারাও টিকা থেকে বঞ্চিত হবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST