1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় ২০২৬ এর জাতীয় ফল মেলার উদ্ভোধন
June 19, 2026, 8:28 pm
Title :
নওগাঁয় যুব জামায়াতের উদ্যোগে ফল উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ি দুইজন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মোবাইল জব্দ নওগাঁয় ২০২৬ এর জাতীয় ফল মেলার উদ্ভোধন নওগাঁর ধামুইরহাটে সরকারী বৃক্ষ চুরির হিড়িক,স্বয়ং বিট কর্মকর্তা ই বড় চোর ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ১৭ পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর মাদকবিরোধী অভিযান: ২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা বিচারের বানী নিরবে নিভৃতে কাঁদে আদালতে চলমান মামলা উপেক্ষা করে জোর পুর্বক বসত বাড়ি ভাংচুর সহ দখলের চেষ্টা, থানায় অভিযোগ দায়ের।

নওগাঁয় ২০২৬ এর জাতীয় ফল মেলার উদ্ভোধন

  • Update Time : শুক্রবার, জুন ১৯, ২০২৬
  • 24 Time View

। রিজওয়ান, নওগাঁ। নওগাঁ জেলার ঐতিহাসিক কুসুম্বা মসজিদ খ্যাত মান্দা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। তিন দিন ব্যাপী এই মেলার মূল শ্লোগান “করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” কে সামনে রেখে ১৮ থেকে ২০ জুন পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের প্রদর্শনী, ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ফল সংরক্ষণ পদ্ধতি এবং কৃষকদের জন্য পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা. শায়লা শারমিন, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, সীমা কর্মকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, মোছা. রুমেলা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মো. আজিমুদ্দিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং মো. শহীদুল্লাহ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা। এছাড়াও উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ফল চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং বাণিজ্যিক ফল চাষ সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উপজেলার বিভিন্ন কৃষক, ফলচাষি, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আয়োজকরা সকলকে মেলা পরিদর্শনের আহ্বান জানিয়ে এর সুফল সম্পর্কে অবহিত করনের লক্ষ্যে অনুরোধ ও জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST