1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
September 9, 2026, 10:05 pm
Title :
আউশ ধানের দামে হতাশ চাষিরা কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: আমাদের অঙ্গীকার ও করণীয় শান্তি বনাম অশান্তি প্রবন্ধক প্রকৃতির রুদ্ররূপ ও বিপন্ন মানবতা: নেপালের ক্ষত থেকে শিক্ষা নওগাঁয় কিশোর গ্যাং ও মাদক কারবারীদের কঠোর হুঁশিয়ারি ‘কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে জড়িতদের স্থান হবে জেলখানায়’—পুলিশ সুপার নওগাঁয় বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁর নজিপুরের প্রান কেন্দ্রের রাস্তার করুনাবস্থা কোটচাঁদপুরে বেপরোয়া বাস কেড়ে নিল হোটেল কর্মচারীর প্রাণ জলবায়ু সংকট ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জীবন: অস্তিত্ব রক্ষার সংগ্রাম ও টেকসই সমাধান

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

  • Update Time : রবিবার, আগস্ট ১৬, ২০২৬
  • 85 Time View

রিজওয়ান, নওগাঁ। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপন শুরু হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এনামুল হক। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন। তিনি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর গুরুত্ব ও বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিষ কুমার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভীন, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হক, মৎস্য দপ্তরের সুপদ চন্দ্রসহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী ও মৎস্যচাষিরা। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST