November 10, 2026, 3:41 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

নওগাঁ পৌরসভার ৪ নং ওয়ার্ডে বাপ্পি হোসেন ছোটনের প্রচার কার্যক্রম জোরদার

  • Update Time : Wednesday, March 4, 2026
  • 375 Time View

শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি

নওগাঁ পৌরসভার ৪ নং ওয়ার্ড এলাকায় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ বাপ্পি হোসেন ছোটন এর প্রচার কার্যক্রম দিন দিন আরও সক্রিয় হয়ে উঠছে।

তিনি বর্তমানে খাস নওগাঁ সমাজ উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং পৌর স্বেচ্ছাসেবক দল নওগাঁর যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, জনকল্যাণমূলক কাজ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

৪ নং ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে তার পক্ষে বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।

স্থানীয়রা জানান, বাপ্পি হোসেন ছোটন একজন সৎ, পরিশ্রমী ও জনগণের পাশে থাকা মানুষ হিসেবে পরিচিত।

এলাকার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তিনি কাজ করে যাচ্ছেন।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাপ্পি হোসেন ছোটন ৪ নং ওয়ার্ডসহ নওগাঁ পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

তিনি বলেন, ঈদের আনন্দ হোক সবার জন্য সমান, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে গড়ে উঠুক একটি শান্তিপূর্ণ সমাজ।
এলাকাবাসীর প্রত্যাশা, আগামীতেও তিনি তাদের সুখ-দুঃখে পাশে থেকে একটি আধুনিক ও উন্নত ওয়ার্ড গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST