1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগায় পুলিশের অভিযানে শিশু ধর্ষণ আসামি আটক 
May 18, 2026, 6:34 am
Title :
নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, জেলা কমিটি বাতিলের দাবি তোমায় ছাড়া ঘুম আসে না মা

নওগায় পুলিশের অভিযানে শিশু ধর্ষণ আসামি আটক 

  • Update Time : শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
  • 125 Time View

শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি

গতকাল্য ১৭ এপ্রিল ২০২৬ বিকেলে নওগাঁর বদলগাছী থানায় ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণের এবং ৮ বছর বয়সী অপর এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগ পাওয়া যায় ।

এই ঘটনায় প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।

বর্তমানে ধর্ষণের শিকার শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগে পাওয়া যায় ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামে।

অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ আব্দুস সাত্তার (৬০)। তিনি একই গ্রামের মৃত কাদির উদ্দিন সরদারের ছেলে।

অভিযোগে বলা হয় প্রতিবেশী বৃদ্ধ আব্দুস সাত্তার বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কিছুদিন পূর্বে দিন পূর্বে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিশু (১০) এবং তার খেলার সঙ্গী (৮) অপর এক শিশুকে নিজের পরিত্যক্ত মাটির ঘরে নিয়ে যান।

সেখানে তিনি বড় শিশুটিকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন এবং ছোট শিশুটির ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া যায়।

অভিযোগের সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম এ নির্দেশনায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং অফিসার ইনচার্জ বদলগাছি থানার নেতৃত্বে তিনটি বিশেষ টিম তৈরি করা হয়।

একই সাথে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ এবং গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে বিশেষ টিমগুলো রাতভর,বিভিন্ন স্থানে অভিযান চালায় , একটানা অভিযান চালিয়ে ১৮ তারিখ সকাল সাড়ে ১১ টায় অভিযুক্তকে বাদলগাছি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইলানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন শিশুদের বিরুদ্ধে যে কোন ধরনের ভায়োলেন্স জেলা পুলিশ কঠোর হস্তে দমন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST