1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নজিপুরে হবে হীমাগার, ধর্মীয় নেতারা পাবেন বেতন ভাতাদী, এবি পার্টির প্রার্থী মতিবুল ইসলাম বুলু 
May 3, 2026, 2:17 pm

নজিপুরে হবে হীমাগার, ধর্মীয় নেতারা পাবেন বেতন ভাতাদী, এবি পার্টির প্রার্থী মতিবুল ইসলাম বুলু 

  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
  • 222 Time View

রিজওয়ান নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ–২ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী মতিবুল ইসলাম বুলু বলেছেন, তিনি নির্বাচিত হলে ইমাম,

মোয়াজ্জেমসহ সকল ধর্মীয় নেতাদের সরকারি ভাবে বেতনের ব্যবস্থা করতে জাতীয় সংসদে বিল উপস্থাপন করবেন।

গত শনিবার ৮ ফেব্রুয়ারী ২০২৬ নজিপুর এলাকায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতিবুল ইসলাম বুলু বলেন, “ইমাম ও মোয়াজ্জেমরা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। তাই আমি সংসদ সদস্য নির্বাচিত হলে তাদের জন্য সরকারি বেতন কাঠামো চালুর লক্ষ্যে সংসদে বিল উত্থাপন করবো।

তিনি আরও বলেন, “নওগাঁ অঞ্চলের কৃষকদের স্বার্থে নজিপুরে একটি আধুনিক আমের হিমাগার এবং আলুর স্টোরেজ স্থাপন করা হবে। এতে কৃষকরা ন্যায্যমূল্য পাবে এবং ফসল সংরক্ষণে ভোগান্তি কমবে।

জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রতিশ্রুতি দিয়ে এবি পার্টির এই প্রার্থী বলেন, “আমার কাছে আসতে কোনো নেতা বা দালালের প্রয়োজন হবে না। সাধারণ মানুষ সরাসরি, একা একাই আমার কাছে এসে তাদের সমস্যার কথা বলতে পারবে।

তিনি আরও জানান, রাজনীতি হবে মানুষের জন্য, ক্ষমতার জন্য নয় এই লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST