1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নবাগত জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
July 20, 2026, 9:27 am
Title :
কোটচাঁদপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পগারপার নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হলেন আত্রাইয়ের সাব্বির কোটচাঁদপুরে রেললাইনে এক যুবকের আত্মহত্যার অভিযোগ শৈলকূপায় আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিয়াজুল, সেক্রেটারি মুজাহিদুল নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা: অভিযুক্ত নারী গ্রেপ্তার

নবাগত জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

  • Update Time : সোমবার, জুলাই ৬, ২০২৬
  • 90 Time View

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা অ্যানির সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিস, জীবননগর থানা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সোমবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ খেলাফত মজলিস, চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের খানের নেতৃত্বে জীবননগর থানা শাখার একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। আলোচনাকালে মাওলানা জুবায়ের খান বলেন, জীবননগর পৌর এলাকায় দীর্ঘদিন ধরে নির্দিষ্ট ময়লা ফেলার স্থান না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। রাস্তার পাশে ময়লা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জনদুর্ভোগও বাড়ছে। তিনি এ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এছাড়া তিনি জীবননগরকে মাদকমুক্ত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা অ্যানি প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস, জীবননগর থানা শাখার সভাপতি মুফতি শাহজামাল, সাধারণ সম্পাদক জুবায়ের আল মাহমুদ, বাইতুল মাল সম্পাদক মুফতি আমানুল্লাহ, পৌর আহ্বায়ক আব্দার আলীসহ থানা শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST