1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নির্বাচিত মেলা কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান 
August 9, 2026, 10:47 am
Title :
সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ

নির্বাচিত মেলা কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান 

  • Update Time : শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
  • 278 Time View

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে সনাতনী ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী  শিবচতুর্দশী  মেলাকে  সামনে রেখে নবনির্বাচিত সীতাকুণ্ড  মেলা কমিটির  দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

২৫ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় সীতাকুন্ড উপজেলার কলেজ রোডের  প্রেমতলাস্থ  মেলা কমিটির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথকে ফুল দিয়ে বরন করে নেন বিদায়ী সাধারণ সম্পাদক বাবুল কান্তি শর্মা। এরপর নবনির্বাচিত সাধারণ সম্পাদক কে দায়িত্ব হস্তান্তর করে বিদায়ী সাধারণ সম্পাদক বলেন, আমি বিদায় নিলেও নতুন কমিটির পাশে থেকে সর্বাত্ত্বক সহযোগিতা করবো।ঊল্লেখ্য, উক্ত কমিটির সভাপতি পদাধিকার বলে  চট্টগ্রাম জেলা প্রশাসক।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ বলেন, বিগত ১৭ বছর এই মেলা কমিটিকে স্বাধীন ভাবে কাজ করতে দেওয়া হয়নি। অনেক অনিয়ম দূর্ণীতি হয়েছে। যার ফলে ভোগান্তির শিকার হয়েছিলো আগত তীর্থ যাত্রীরা। আমি চেষ্টা করবো দূর দুরান্ত থেকে আগত এবারের তীর্থ যাত্রীরা যেন নির্বিগ্নে তীর্থ সম্পন্ন করে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন তার ব্যবস্থা করতে। এর জন্য তিনি জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবার সার্বিক সহযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা জিতেন্দ্র নারায়ণ নাটু, সহ সভাপতি সুনন্দ ভট্টাচার্য্য সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী,অর্থ সম্পাদক পাপন কৃষ্ণ দাশ, দপ্তর সম্পাদক অলক ভট্টাচার্য্য ও কাকন দাশ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST