1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি দুই ইউপি সদস্যকে আড়াই লাখ টাকা জরিমানা
September 9, 2026, 10:21 pm
Title :
আউশ ধানের দামে হতাশ চাষিরা কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: আমাদের অঙ্গীকার ও করণীয় শান্তি বনাম অশান্তি প্রবন্ধক প্রকৃতির রুদ্ররূপ ও বিপন্ন মানবতা: নেপালের ক্ষত থেকে শিক্ষা নওগাঁয় কিশোর গ্যাং ও মাদক কারবারীদের কঠোর হুঁশিয়ারি ‘কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে জড়িতদের স্থান হবে জেলখানায়’—পুলিশ সুপার নওগাঁয় বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁর নজিপুরের প্রান কেন্দ্রের রাস্তার করুনাবস্থা কোটচাঁদপুরে বেপরোয়া বাস কেড়ে নিল হোটেল কর্মচারীর প্রাণ জলবায়ু সংকট ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জীবন: অস্তিত্ব রক্ষার সংগ্রাম ও টেকসই সমাধান

নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি দুই ইউপি সদস্যকে আড়াই লাখ টাকা জরিমানা

  • Update Time : বুধবার, এপ্রিল ১২, ২০২৩
  • 508 Time View

স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে দুই ইউনিয়ন পরিষদের দু’সদস্যকে আড়াই লাখ টাকা জরিমিানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে উপজেলা কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।  দন্ডপ্রআপ্তরআ হলেন, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.সানাউল্লা ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.জহির হোসেন স্বপন।  ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির সত্যতা পেয়ে মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য(মেম্বার) মো.সানাউল্লাকে এক লক্ষ টাকা এবং ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জহির হোসেন স্বপনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানা আদায় করায় তাদের অন্য কোনো শাস্তি আরোপ করা হয়নি।  এ প্রসঙ্গে জানতে চাইলে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST