1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ডিআইজি (অব.) খান সাঈদ হাসান জ্যোতি
August 10, 2026, 4:25 pm
Title :
নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ডিআইজি (অব.) খান সাঈদ হাসান জ্যোতি

  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
  • 235 Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬৫ সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খান সাঈদ হাসান জ্যোতি, ডিআইজি (অব.) এবং বাংলাদেশ পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব (বিএনপি)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। ঈদের এই আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়ে—সেই কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবতার চর্চা। সমাজের বিত্তবানদের প্রতি তিনি আহ্বান জানান, তারা যেন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এতে সমাজে শান্তি, সহমর্মিতা ও ঐক্য আরও সুদৃঢ় হবে।
খান সাঈদ হাসান জ্যোতি দেশবাসীর সার্বিক শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বলেন, ঈদ আমাদের সকল বিভেদ ভুলে একসাথে কাজ করার প্রেরণা জোগায়। তিনি বিশেষভাবে উল্লাপাড়া-সলঙ্গা এলাকার মানুষের সুখ-সমৃদ্ধি এবং একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান—“ঈদ মোবারক”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST