1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ফিলিস্তিনে গণহত্যার বন্ধের দাবিতে কালীগঞ্জে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পুলিশের বাধা
July 20, 2026, 10:40 am
Title :
কোটচাঁদপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পগারপার নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হলেন আত্রাইয়ের সাব্বির কোটচাঁদপুরে রেললাইনে এক যুবকের আত্মহত্যার অভিযোগ শৈলকূপায় আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিয়াজুল, সেক্রেটারি মুজাহিদুল নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা: অভিযুক্ত নারী গ্রেপ্তার

ফিলিস্তিনে গণহত্যার বন্ধের দাবিতে কালীগঞ্জে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পুলিশের বাধা

  • Update Time : সোমবার, অক্টোবর ১৬, ২০২৩
  • 294 Time View

 ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামি বিপ্লবী জনতার পক্ষে গণহত্যার বন্ধের দাবিতে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় মেইন বাসস্ট্যান্ডের টার্মিনাল থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় ফিলিস্তিত স্বাধীন করো, আল আকসা মুক্ত করো ও ইসরাইল নিপাত যাক শ্লোগানে শ্লোগানে ফেটে পড়ে উপস্থিত জনতা। এর আগে সেখানে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা রুহুল আমিন, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির আবু তালিব, ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক হাফেজ হেদায়েতুল্লাহ, পৌর ইমাম পরিসদের সভাপতি হাফিজুর রহমান ও মাওলানা মাসুম বিল্লাহ সহ হাজার হাজার মানুষ মিছিলে যোগ দেন। সমাবেশ পরিচালনা করেন, কালীগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সৌরভ। অনুষ্ঠানের শুরুতে কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান মিছিল ও সমাবেশ বন্ধ করার নির্দেশ দেন। এসময় তিনি নিজেই মাইক নিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, এখানে নাশকতা আশংকা রয়েছে। যে কারনে মিছিল ও সমাবেশ করা যাবে না। পরে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ দ্বায়িত্ব নিয়ে সংক্ষিপ্ত সময়ে কর্মসূচী শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST