November 10, 2026, 10:20 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

বজ্রপাতে প্রাণ গেল মা-ছেলেসহ ৪ জনের 

  • Update Time : Saturday, May 18, 2024
  • 356 Time View

ভ্রাম্যমান প্রতিনিধি

নরসিংদীতে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মা-ছেলেসহ তিনজন মারা গেছেন। একই সময় শহরের হাজীপুরে বজ্রপাতে মারা গেছেন আরও একজন।

শনিবার (১৮ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালীতে ও হাজীপুরে এই ঘটনা ঘটে।মারা গেছেন আলোকবালী গ্রামের কামাল মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৩৫), তার ছেলে ইমন মিয়া (১০) ও ধানকাটা শ্রমিক রায়পুরার বাঘাইকান্দি এলাকার হাতেম আলীর ছেলে কাইয়ুম মিয়া (২০)। হাজীপুরে মৃত ব্যক্তির নাম মোসলেহ উদ্দিন (৫৫)।নিহত সুফিয়া বেগমের আহত স্বামী কামাল মিয়া বলেন, সুফিয়া, ইমন ও কাইয়ুমসহ আরও একজন সকাল থেকে মাঠের জমিতে ধান কাটছিলেন। ১০টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় তারা শরীরে পলিথিন দিয়ে ঢেকে বৃষ্টি থেকে রক্ষার চেষ্টা করেন। হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।এদিকে একই সময় শহরতলীর হাজীপুরে বজ্রপাতে মারা গেছেন চকপাড়ার মোসলেহ উদ্দিন।নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, পৃথক ঘটনায় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST