November 19, 2026, 6:17 am
Title :
সীতাকুণ্ডে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী গ্রামীণ নবান্ন মেলা নওগাঁর মহাদেবপুরে স্বামীর নির্মম ও পাষবিক নির্যাতনে গৃহবধূর মর্মা মৃত্যু নওগাঁর পোরশায় ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ ফুলবাড়ীতে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাটখিল জামায়াতে নেতৃত্বে পরিবর্তন, উপজেলা আমির আক্তার হোসেন, পৌরসভায় নূর হোসেন রিয়াজ নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ দলের সক্রিয় নেতা গ্রেফতার, রয়েছে ৫টি গ্রেফতারি পরোয়ানা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নওগাঁ সদরের শৈলগাছীতে বিএনপির সাধারণ সম্পাদক মহসিন ইসলামের উদ্যোগে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপের ৩০০ বিঘা সম্পত্তি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন

বাংলাদেশ প্রেসক্লাব, নওগাঁ জেলা শাখা মাসিক মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : Monday, November 10, 2025
  • 180 Time View

। রিজওয়ান নওগাঁ। বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার মাসিক মিটিং ও আলোচনা সভা ১০ নভেম্বর ২০২৫, সোমবার প্রেসক্লাব কার্যালয়ে স্বতঃস্ফুর্ত হয়ে গেলো। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক এবং সভায় উপস্থাপনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকাহারুল ইসলাম নয়ন। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন সাধারণ সম্পাদক মোঃ মোকছেদুল ইসলাম। তিনি সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং প্রেসক্লাবের সাংগঠনিক শক্তি বৃদ্ধি বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আল হিল কাফি, রুপল হোসেন সহ প্রেসক্লাবের সকল সম্মানিত সদস্যবৃন্দ। সভায় বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখাকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপস্থিত সদস্যরা পারস্পরিক সহযোগিতা, পেশাগত নৈতিকতা রক্ষা ও তথ্যনির্ভর সাংবাদিকতা চর্চায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে সভাপতি ওমর ফারুক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী মাসের কর্মপরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST