1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ 
March 11, 2026, 3:31 pm
Title :
কোটচাঁদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা জীবননগরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মামলা বাণিজ্য নিয়ন্ত্রণ ও গুম বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী তরুণদের কণ্ঠে সমতার অঙ্গীকার: নারী-পুরুষ সমতার বার্তায় মুখর আন্তর্জাতিক নারী দিবস উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  চাঞ্চল্যকর মিতু হত্যা: সেপটিক ট্যাংকে লাশ গোপন, আটক ৪ জন আমি আপনাদের নেতা নই, সন্তান কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল নওগাঁর আত্রাইয়ে নির্মম ঘটনা

মহেশপুরে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ 

  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
  • 104 Time View
মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের  ঘটনা ঘটেছে।
রবিবার ( ১৬ ফেব্রুয়ারি)  গভীর রাতে উপজেলার মহেশপুর পৌরসভার গাড়াবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
এতে কার্যালয়ে থাকা  আসবাবপত্র ও নথিপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় নেতারা।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত দুইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়ে হামলা চালায়।
তারা প্রথমে ভাঙচুর করে এবং পরে কার্যালয় আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
আগুন লাগা দেখতে পেরে আশেপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসের খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় আওয়ামীলীগ  নেতা আমজাদ সরকার বলেন, প্রতিদিনের মতো রাতে অফিসের কাজ শেষ করে আমরা বাড়ি গিয়েছিলাম। রাত দুইটার দিকে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি অফিসের ভেতরে চেয়ার টেবিল ব্যানার ফেস্টুন সহ বিভিন্ন কাগজপত্র পুড়ে গেছে।
সম্প্রীতি আসন্ন  এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ধানের শীষের পক্ষে নেওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি। আমরা এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি বলে তিনি জানান।
এলাকাবাসী জানান, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় উল্লেখযোগ্য কোন দলীয় উত্তেজনা বা সহিংসতার ঘটনা ঘটেনি। হঠাৎ করে এই ধরনের হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত ও শাস্তি দাবী জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST