1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরে দাগি জমি দখলকরে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সাংবাদিক সম্মেলন
October 28, 2026, 8:11 pm
Title :
নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন।

মহেশপুরে দাগি জমি দখলকরে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সাংবাদিক সম্মেলন

  • Update Time : Tuesday, May 23, 2023
  • 409 Time View

ডেক্স রির্পোট ঃ ঝিনাইদহের মহেশপুরে দাগি জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিক নাজু মিয়া ও তার শরীকগণ। গতকাল সকালে মহেশপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকের কাছে এ অভিযোগ করেন তারা। রাস্তা নির্মাণের সময় অভিযুক্তরা জমিতে থাকা ১১৫টি পেয়ারা গাছ ও কড়লার বান কেটে দিয়েছে। এব্যাপারে বিচার চেয়ে ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন জমির মালিক নাজু মিয়া। নাজু মিয়া জানান, যোগীহুদা দক্ষিনপাড়া মাঠে তাদের ৮ বিঘা জমি রয়েছে। গত রবিরার যোগীহুদা গ্রামের মৃত গণি মিয়ার ছেলে হাসান আলী, জমশেদ আলীর ছেলে হেলাল উদ্দীন, আঃ রহিমের ছেলে মিলন মিয়াসহ অজ্ঞাত আরো ১৫-২০ মিলে তাদের দাগি জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করেছে। এসময় অভিযুক্তরা জমিতে থাকা ১১৫টি পেয়ারা গাছ ও কড়লার বান কেটে দেয়। তিনি আরো জানা, ওই জমির উপর দিয়ে সরকারি কোন রাস্তা নাই। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় গায়ের জোরে মালিকানা জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করেছেন। এব্যাপারে ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু বলেন, এ মর্মে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST