1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরে প্রাথমিক বিদ্যালয়ের গাছ নিলামের সিডিউল কিনতে না দেওয়ার অভিযোগ
October 12, 2026, 8:30 am
Title :
চৌগাছার জে টি কে ইউ দাখিল মাদ্রাসার পাঠদান কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আইনগত সেবা সহজলভ্য করা এবং সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়: দিনাজপুর বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬: অন্ধত্ব প্রতিরোধ ও সবার জন্য মানসম্মত চক্ষুসেবা দুর্গোৎসব ও নিরাপত্তা হুমকি ও গালিগালাজের অভিযোগে চাটখিলে বিএনপি নেতা আবু তাহের আজাদ কারাগারে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা: আইনি ও মানসিক স্বাস্থ্যসেবায় সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গীকারের গুরুত্ব: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: সচেতনতা, গুরুত্ব ও আমাদের করণীয়: মাটির গানের স্বীকৃতি পেলেন বাউলশিল্পী রুমী সরকার নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাই: মূল কারিগর ব্যাংকেরই তিন কর্মী, গ্রেফতার ৬

মহেশপুরে প্রাথমিক বিদ্যালয়ের গাছ নিলামের সিডিউল কিনতে না দেওয়ার অভিযোগ

  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • 223 Time View

ঝিনাইদহ প্রতিনিধি:

​ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় থাকা গাছ প্রকাশ্য নিলামের সিডিউল বিক্রিকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যালয়ে উপস্থিত থাকা সত্ত্বেও সিডিউল কিনতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এক আগ্রহী ক্রেতা।

​প্রকাশিত নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী, সিডিউল ক্রয়ের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল গত ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। অভিযোগকারীর দাবি, তিনি নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট অফিসে উপস্থিত হন। তবে বিকেল ৪টার পূর্বে উপস্থিত থাকলেও কর্তৃপক্ষ তাকে সিডিউল দিতে তালবাহানা করে এবং শেষ পর্যন্ত সিডিউল প্রদান করেনি।

​ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝে নিলাম প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ক্রেতা।

​এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন জানান, “আমি জেলা পর্যায়ে মিটিংয়ে আছি। বিষয়টি খোঁজ নিয়ে খতিয়ে দেখছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST