
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে ফেসবুকে অপপ্রচার প্রতিরোধ, মাদকের কুফল ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, মহেশপুরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
একই সাথে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এবং সমাজ থেকে বাল্যবিবাহ দূরীকরণে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজ্জাদ হোসেন, মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহুল ইসলাম,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং উপজেলা জামায়াতের আমির ফারুক আহমদ,প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেনসহ স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুধীবৃন্দ আলোচনা সভায় অংশ নেন।
Leave a Reply