November 22, 2026, 1:45 am
Title :
রাতভরের হটাৎ বৃষ্টিতে কৃষকদের মনে কালো মেঘের ছটা, রবিশস্য পিছিয়ে পড়ার আশংকা। নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নওগাঁর মান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রান গেলো যুবকের সীতাকুণ্ডে সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের কৃষ্ণ মন্দির উদ্দ্যেগে অন্নকুট মহোউদসব পালিত সীতাকুণ্ডে ওয়ারেন্টভুক্ত আসামী সাবেরা খাতুন কে ধরতে গেলে পুলিশ দেখে আসামির স্বামীর স্ট্রোক করে মৃত্যু চাটখিলে শতবর্ষী চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা চাটখিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার ফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহ শুরু সীতাকুণ্ডে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী গ্রামীণ নবান্ন মেলা নওগাঁর মহাদেবপুরে স্বামীর নির্মম ও পাষবিক নির্যাতনে গৃহবধূর মর্মা মৃত্যু

মুক্তাগাছায় আসাদ খুনের প্রধান আসামী এলাকায় থেকে পিটাইলো স্বাক্ষীকে

  • Update Time : Saturday, September 9, 2023
  • 762 Time View

 বদরুল আমীন, ময়মরসিংহঃ মুক্তাগাছার চঞ্চল্যকর আসাদ হত্যা মামলার প্রধান আসামী বীরদর্পে প্রকাশ্যে মুক্তাগাছা শহর এলাকায় ধাবরিয়ে বেড়াচ্ছে। আসাদ হত্যা মামলার স্বাক্ষী ইমদাদকে ৪ সেপ্টম্বর রাত আনুমানিক ১ টায় স্থানীয় কালা মিয়ার দোকানে খুনের মামলার প্রধান আসামী মাহবুবুল আলম মনি ও তার সাঙ্গপাঙ্গরা মিলে পিটিয়েছে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। সুত্রমতে, বিভিন্ন সময়ে আসাদ খুনের প্রধান আসামী মাহবুবুল আলম মনির অপরাধ কর্মের বিরুদ্ধে ব্যবস্তা নিতে গিয়ে গত পাঁচ বছরের অধিক সময়ে মুক্তাগাছা থানায় দায়িত্বপ্রাপ্ত কয়েকজন বিচক্ষণ পুলিশ পরিদর্শকের বদলী হতে হয়েছে। মুক্তাগাছায় প্রতিবাদী কন্ঠ ছিলো আসাদ। স্থানীয় ভাবে ব্যপক জনপ্রিয়তা থাকায় তাকে খুন করার ছক আকেঁ একটি চক্র। এর প্রতিফলন ঘটে ১৫ ফেব্রুয়ারী/২০২৩ মুক্তাগাছা থানার কমিনিটি পুলিশিং সভায় প্রধান আসামী মাহবুবুল আলম মনির বক্তৃতায়। যার ভিডিও ছড়িয়ে ছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রধান আসামী মাহবুবুল আলম মনির বাহিনী কর্তৃক আসাদ চরম ভাবে আঘাত ও নির্যাতনের শিকার হন গত আগষ্ট মাসে। সেযাত্রায় বেচেঁ যান আসাদ। যার মামলা নং ৯(৭)২০২৩। ধারা- ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ১১৪ ও ৫০৬। স্থানীয়দের অভিযোগ পুলিশ কোন আসামী ধরেনি একবারও অভিযান চালায়নি। আর একারনেই গড-ফাদারের আর্শিবাদে থানার অফিসার ইনচার্জ দীর্ঘ সময় টিকে আছেন। আসাদের শরিরের ক্ষত শুকাতে নাশুকাতেই নির্মম ভাবে গত ২৮ আগষ্ট রাতে সেই একই সন্ত্রাসী বাহিনী কর্তৃক রাত আনুমানিক সাড়ে আটটায় নির্মম ভাবে খুন হন। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে কুপিয়ে মারাত্নক জখম করে। পরে পুলিশ ২ জনকে আটক করে। আটকের পর পুলিশ দুজনকে নিয়ে অভিযানে নামে। এলাকাবাসী জানান, প্রধান আসামী মাহবুবুল আলম মনি’র দখল করা ও আস্তানা হিসেবে ব্যবহার করা বাসা থেকে উদ্ধার করা হয় আসাদ খুনের কাজে ব্যবহরিত দেশীয় অস্র। পরে মামলাটি জেলা গোয়েন্দা সংস্থ্যায় স্থানান্তরিত হয়। ডিবি পুলিশ এপর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে। মুক্তাগাছার স্থানীয় লোকজন জানান, আসাদ খুনের প্রধান আসামী মাহবুবুল আলম মনি প্রতিদিন তার দলবল নিয়ে রাতে বাইকযোগে মহড়া দেয়। গত ৪ সেপ্টেম্বর রাতে আসাদ হত্যা মামলার স্বাক্ষীকে কালার দোকানে বেধরক পিটিয়েছে। এব্যপারে মুক্তাগাছা থানায় জিডি নং ২৪৩ তাং ৫,৯,২৩ ইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST