November 21, 2026, 9:25 pm
Title :
রাতভরের হটাৎ বৃষ্টিতে কৃষকদের মনে কালো মেঘের ছটা, রবিশস্য পিছিয়ে পড়ার আশংকা। নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নওগাঁর মান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রান গেলো যুবকের সীতাকুণ্ডে সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের কৃষ্ণ মন্দির উদ্দ্যেগে অন্নকুট মহোউদসব পালিত সীতাকুণ্ডে ওয়ারেন্টভুক্ত আসামী সাবেরা খাতুন কে ধরতে গেলে পুলিশ দেখে আসামির স্বামীর স্ট্রোক করে মৃত্যু চাটখিলে শতবর্ষী চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা চাটখিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার ফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহ শুরু সীতাকুণ্ডে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী গ্রামীণ নবান্ন মেলা নওগাঁর মহাদেবপুরে স্বামীর নির্মম ও পাষবিক নির্যাতনে গৃহবধূর মর্মা মৃত্যু

রাতভরের হটাৎ বৃষ্টিতে কৃষকদের মনে কালো মেঘের ছটা, রবিশস্য পিছিয়ে পড়ার আশংকা।

  • Update Time : Saturday, November 21, 2026
  • 10 Time View

রিজওয়ান, নওগাঁ।

বর্তমানে সোনার বাংলায় সোনালী ধান কর্তনের পূরো মৌসুম শুরু হয়েছে। যত দ্রুতসম্ভব ধান কেটে ধানের গাছ রৌদ্রে শুকিয়ে ঘরে আনা,সেই ধান সেদ্ধ করে শুকিয়ে চাল তৈরি করা এবং খড় বা পল্ গুলো গবাদিপশুর সারা বছরের খাবারের জন্য গাঁদা তৈরি করা, ঐ জমিতে,সরষে,গম,আলু,ছোলা,রসুনপেঁয়াজ প্রভৃতি মশলা জাতীয় ফসলাদী ফলনের জন্য কোমর বেঁধে চাষি ভাইয়েরা মাঠে নামার জন্য খুব ব্যতি ব্যাস্ত হয়ে পড়েছেন। এই সময়টা কৃষকদের শ্রেষ্ঠ কাজের সময় হিসেবে ধরে নেয়া হয়।
ঠিক এরই মাঝে গত ২০ তাং বিকেল থেকে আবহাওয়ার বিপর্যয় ঘটে। সমস্ত রাতভর বৃষ্টিতে ধান কর্তন ভীষণ বাধার সম্মুখীন হ’য়ে পড়েছে। জনজীবন বিপর্যস্ত প্রায়।

পত্নীতলায় সারারাতের বৃষ্টিতে কৃষকদের মনে দুশ্চিন্তা, ফসলের ক্ষতির আশঙ্কা,কাটা ধান জলে গড়াগড়ি খাওয়ার উপক্রম।

এই অসময়ের হটাৎ বৃষ্টিতে পত্নীতলাসহ সমগ্র অঞ্চলের কৃষকদের মাঝে হতাশাও দুশ্চিন্তার পাহাড় এসে হাজির হয়েছে। রবিশস্য আবাদ ঝুঁকির সম্মুখীন।

দিনভর রোদ আর রাতভর বৃষ্টিতে মাঠে পানি জমে অনেক জায়গায় ধান নষ্ট হওয়ার আশঙ্কা ও দেখা দিয়েছে। কৃষকরা বলছেন, এই বৃষ্টিতে ধান ঘরে তুলতে দেরি হলে ব্যাপক ক্ষতি হতে পারে।
নওগাঁ জেলার সকল উপজেলা থেকেই এই হটাৎ বৃষ্টির খবর পাওয়া যায়।
দ্রুত আবহাওয়া স্বাভাবিক হওয়ার আশা করছেন কৃষক ভাইয়েরা।

কিন্তু প্রায় মাঠের জল নিষ্কাশনের পথগুলো হয় পার্শ্ববর্তী জমির মালিকরা দখল করেছে অথবা বড় রাস্তার ধারের সি এন্ড বি- র স্থান গুলো ভরাট করে মার্কেট বানিয়েছে হোমড়াচোমরা রা। ফলে অতিরিক্ত জল গড়িয়ে যাওয়ার পথটা ই আর নেই।
কৃষকদের দাবি, দ্রুত সংস্কার করা হোক।

এ বিষয়ে কৃষকরা সরকারের সহায়তা এবং দ্রুত আবহাওয়া স্বাভাবিক হওয়ার আশা করছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST