1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
শহরে আবারও ঘন ঘন লোডশেডিং চরম দূর্ভোগ।
July 11, 2026, 2:15 am
Title :
রাণীনগরে ২০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নওগাঁর পত্নীতলায় ২০ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বেতন-ভাতা বৃদ্ধি ও কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মীদের স্মারকলিপি প্রদান নওগাঁর পত্নীতলায় ৩ মাদক ব্যবসায়ী পাকড়াও দৌলতপুরে বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান টানা ভারী বর্ষণে নওগাঁ শহরে ভয়াবহ জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনজীবন সিএমএস এলাকা থেকে হারানো কিশোরের সন্ধানে পরিবার ময়মনসিংহে মাদক ব্যবসায়ীদের মাদক অফিসের মাসুদ ও সালমানের সাথে লেনদেনের অভিযোগ শৈলকুপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক মহেশপুরে ফেসবুকে অপপ্রচার প্রতিরোধ, মাদকের কুফল ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

শহরে আবারও ঘন ঘন লোডশেডিং চরম দূর্ভোগ।

  • Update Time : রবিবার, জুলাই ৩০, ২০২৩
  • 309 Time View

মো ইফাজ খাঁ মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃ- আবারও হবিগঞ্জ শহরে ঘন ঘন লোডশেডিং শুরু হয়েছে। এতে একদিকে যেমন প্রচন্ড গরম অন্যদিকে বিদ্যুতের ভেলকিবাজিতে সাধারণ মানুষের নাভিশ^াস উঠেছে। পবিত্র মহরম মাসের রোজা রেখে ইফতার করতে পারেননি মানুষ। আবার গতকাল শুক্রবার জুম্মা নামাজের সময় কোনো কোনো মসজিদেও বিদ্যুত ছিলো না। অনেকে মনে করছেন পিডিবির কর্মকর্তারা ইচ্ছা করেই এসব করছেন। আবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেন না। এদিকে শহরে অবৈধ টমটম গ্যারেজের কারণে এসব বিদ্যুতের লোডশেডিং বাড়ছে। প্রতিদিন দিনে রাতে শহরের বিভিন্ন গ্যারেজে শত শত টমটম, মিশুক, ব্যাটারী চালিত রিকশা চার্জ দেয়া হচ্ছে। এতে একদিকে লোডশেডিং বাড়ছে অন্যদিকে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। তবে (২য় পৃষ্ঠায়) হবিগঞ্জ শহর ছাড়া আর কোথাও ঘন ঘন লোডশেডিং নেই বলে গ্রাহকরা জানান। গতকাল শায়েস্তানগর এলাকায় ইফতারের সময় বিদ্যুত চলে যায়। আর রাত সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুত আসেনি। তবে রাত ৮টার দিকে ১০ মিনিটের জন্য দেয়া হলেও পরে নিয়ে নেয়া হয়। পিডিবির এক কর্মকর্তা জানান, তার ছিড়ে যাওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। তবে তাদের কাজ অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST