1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
শেরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
April 22, 2026, 12:13 am
Title :
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ যুদ্ধের কারণে কনডমের দাম বাড়াচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রস্তুতকারক কোম্পানি ডিজেল নিয়ে আসছে আরো ৫ জাহাজ শেরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ মহেশপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। নওগাঁয় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার পোরশা থানার মাদকবিরোধী অভিযান: ১০০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয়

শেরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
  • 14 Time View

অনলাইন ডেস্ক:

ভারতে কারাভোগের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত দিয়ে মরদেহ হস্তান্তর করা হয়।

ওই যুবকের নাম শিপন হাওলার (৩০)। তিনি বরগুনা সদর উপজেলার সবেজ হাওলাদারের ছেলে।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, ১৯ মাস আগে শিপন হাওলাদার ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পথে ভারতের মেঘালয়ে প্রবেশ করে।

সেসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হলে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় আদালত শিপনকে কারাদণ্ড দিয়ে মেঘালয় রাজ্যের তুরা জেলা কারাগারে পাঠায়। ২৮ এপ্রিল শিপনের কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল

কিন্তু এর আগে ১৬ এপ্রিল বৃহস্পতিবার শিপন অসুস্থ হয়ে পড়লে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে শিপনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন মরদেহ বুঝে পাওয়ার পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST