1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
শৈলকুপার হরিহরা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৬
July 6, 2026, 4:17 am
Title :
ব্যক্তিগত স্বার্থের রাজনীতি ও সমাজসেবার দ্বিমুখী বাস্তবতা মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ তৈরির উপকরণসহ ১ জন গ্রেফতার শৈলকুপার হরিহরা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৬ শৈলকুপার হরিহরা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৬ নওগাঁর পত্নীতলায় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক মহেশপুর ও কোটচাঁদপুরে বিদেশি সংস্থার উদ্যোগে অসহায় ও দিনমজুরদের মাঝে নগদ অর্থ বিতরণ নওগাঁয় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার আদিবাসী শব্দের সঠিক ধারণা ও অধিকারের অন্তর্ভুক্তি সাঁওতাল বিদ্রোহের ১৬১ বছর আদিবাসীদের প্রাপ্তি ও অধিকারের লড়াই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস ২০২৬

শৈলকুপার হরিহরা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৬

  • Update Time : রবিবার, জুলাই ৫, ২০২৬
  • 21 Time View

সুজন বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ১১:৩০ টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হরিহরা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জাকির গ্রুপ এবং সাইফুল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। উভয় গ্রুপের সমর্থকরাই স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত। গতকাল রাতে পূর্ব শত্রুতার জেরে উভয় পক্ষের সমর্থকরা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের আহত ব্যক্তিরা হলেন— আশরাফুল ইসলাম বিপুল (৪০), জহুরুল (৩২), তবারেক (৩২), আতিয়ার (৩৯), রফিকুল (৪০) এবং নয়ন (২০)। সংঘর্ষের পর পরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। তাদেরকে তাৎক্ষণিকভাবে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST