এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড।।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সীতাকুণ্ড মডেল থানার পুলিশ এক ওয়ারেন্ট ভুক্ত আসামি সাবেরা খাতুনকে ধরতে গেলে আসামীর স্বামী মোঃ শহীদ(৬১)পুলিশ দেখে স্ট্রোক করে মারা যান।
বুধবার(১৮ নভেম্বর) দুপুর ১২ দিকে সীতাকুণ্ড উপজেলার ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোঃ শহীদ আলম বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীর পাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে।সে ঐ এলাকার এক জন স্থানীয় বাসিন্দা ছিলেন এবং এই বিষয়ে শহীদের ছোট ভাই আকবর হোসেন জানান,আমার ভাই শহীদের স্ত্রী,সাবেরা খাতুন একটি মামলায় ওয়ারেন্ট হওয়াতে পুলিশ তাকে ধরতে আসলে সে সময় তার স্ত্রী ঘরে না থাকায় আমার ভাইকে ঘর থেকে ডেকে নিয়ে আসলে সে পুলিশ দেখে হঠাৎ স্ট্রোক করেন।
তখন তাকে স্থানীয় গ্রামবাসী ও আমরা সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।
আকবর হোসেন আরো বলেন,আমার ভাই মোঃ শহীদ উল্লাহ এর আগেও তিনবার স্টোক করেছিলেন,সে হয়তো আজ পুলিশ দেখে স্ট্রোক করে মৃত্যু হয়েছে।এ মৃত্যুতে কারো হাত নেই হয়তো আমার ভাইয়ের হায়াত শেষ হয়ে গিয়েছে এ বিষয়ে আমাদের কোন অভিযোগ নেই।
এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়।সাবেরা খাতুনের নামে একটি মামলা থাকায়,গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার একটি দল ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতারের জন্য এ এস আই মোঃ সাব্বির সঙ্গীয় ফোর্স নিয়ে আসাামির বাড়িতে গেলে, সেখানে আসামি না থাকায় তার স্বামী ঘর থেকে এগিয়ে আসলে, হঠাৎ পুলিশ দেখে স্ট্রোক করে এক পর্যায়ে মাটিতে পড়ে যান।তাকে পুলিশ ও গ্রামবাসী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম বলেন,সাবেরা খাতুন নামে একজন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ আসামির বাড়িতে গেলে সেখানে আসামি সাবেরা খাতুনের স্বামী শহীদ ঘর থেকে এসে পুলিশ দেখে হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে শুনেছি।এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি।
Leave a Reply