
এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফজলে রাব্বীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার নেতারা।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কে এম রুবেল।
সাক্ষাৎকালে বিভাগীয় সভাপতি কে এম রুবেল সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি সীতাকুণ্ডের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে নবাগত সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী সত্য, ন্যায় ও বৈধ কাজের পক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি সাহাদাত হোসেন (বিডি লাইভ২৪ নিউজ), সাধারণ সম্পাদক রেজাউল করিম হেলাল (দৈনিক দেশ প্রতিদিন), সহ-সভাপতি এ জেড ভূঁইয়া রাজু (দৈনিক আগামীর দর্পণ), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসেন (দৈনিক জবাবদিহি), যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (দৈনিক দেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন (দৈনিক জনবাণী), অর্থ সম্পাদক হাসান তারেক (দৈনিক ঢাকা) এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহকারী ক্রীড়া সম্পাদক শাহ আলম সাজু তালুকদারসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply