1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ডে ৩দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা
March 11, 2026, 3:18 pm
Title :
কোটচাঁদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা জীবননগরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মামলা বাণিজ্য নিয়ন্ত্রণ ও গুম বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী তরুণদের কণ্ঠে সমতার অঙ্গীকার: নারী-পুরুষ সমতার বার্তায় মুখর আন্তর্জাতিক নারী দিবস উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  চাঞ্চল্যকর মিতু হত্যা: সেপটিক ট্যাংকে লাশ গোপন, আটক ৪ জন আমি আপনাদের নেতা নই, সন্তান কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল নওগাঁর আত্রাইয়ে নির্মম ঘটনা

সীতাকুণ্ডে ৩দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা

  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
  • 97 Time View

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শনিবার থেকে ৩দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা শূরু হয়েছে। চট্টগ্রামের সীতাকুন্ডে প্রতি বছর ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে(শিবরাত্রি)চন্দ্রনাথ ধামে সনাতন ধর্মাবলম্বী তীর্থ যাত্রীদের তিন দিনের এ মেলা অনুষ্ঠিত হয়।

এ মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও ভারত,শ্রীলঙ্কা,নেপাল ও লন্ডনসহ বিভিন্ন রাষ্ট্র থেকে আগত প্রায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়ে থাকে।

বঙ্গোপসাগরের শাখা সন্দ্বীপ চ্যানেলের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ২০০ ফুট ওপরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় থাকা চন্দ্রনাথ ধাম দর্শন করাই তীর্থযাত্রীদের মূল লক্ষ্য।

প্রতি বছর শিব চতুর্দশীতে এ মন্দির পরিক্রমায় কষ্টের আঁকাবাকা পাহাড়ি পথে প্রায় সাড়ে ১৩০০ সিড়ি পাড়ি দিয়ে চন্দ্রনাথ ধামে উঠে পুণ্যার্থীরা।মেলায় চতুর্দশী তিথিতে পূর্ব পুরুষদের নামে ব্যাসকুন্ডে স্নান-তর্পন,গয়াকুন্ডে পিন্ডদান করেন তীর্থযাত্রীরা।

এছাড়া সীতাকুণ্ডে বিভিন্ন স্থানে থাকা অন্তত ৫০টি মঠ-মন্দির  পরিক্রমা করে থাকেন তীর্থযাত্রীরা।যার মধ্যে অন্যতম সীতাকুন্ডের  বাডবকুণ্ড,যেখানে প্রতিনিয়ত বিরামহীন আগুন জ্বলে এবং বারৈয়াঢালা লবনাক্ষ মন্দির,যেটিতে হাতের তালিতে লবণ বা বরফের মতো সাদা পদার্থ ঝরে বলে জানা যায়।তিন দিনব্যাপী এই মেলার প্রতিবার  শুরুর দিনই উপচে পড়া ভিড় চোখে পড়লেও এবার  মেলাতে সেই উপচে পড়া ভিড় দেখা যায়নি।

আয়োজকদের মতে,জাতীয় নির্বাচনের ঠিক পর পরই মেলা শুরু হওয়ায় তীর্থ যাত্রীদের উপস্থিতি আশানুরূপ হয়নি।তবে এবার মেলার নিরাপত্তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ছাড় ছিল না।উপজেলা প্রশাসন ও সীতাকুণ্ড স্রাইন কমিটি একাধিকবার বৈঠক করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে।পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত এলাকা পরিদর্শন করছেন।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলা কমিটির নির্বাহী সভাপতি মো.ফখরুল ইসলাম জানিয়েছেন,ধর্মীয় আয়োজন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও স্রাইন কমিটি সমন্বয় করে কাজ করছে।কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মেলা সম্পন্ন হবে বলে  আশাবাদ ব্যাক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST