1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ
September 9, 2026, 10:52 pm
Title :
আউশ ধানের দামে হতাশ চাষিরা কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: আমাদের অঙ্গীকার ও করণীয় শান্তি বনাম অশান্তি প্রবন্ধক প্রকৃতির রুদ্ররূপ ও বিপন্ন মানবতা: নেপালের ক্ষত থেকে শিক্ষা নওগাঁয় কিশোর গ্যাং ও মাদক কারবারীদের কঠোর হুঁশিয়ারি ‘কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে জড়িতদের স্থান হবে জেলখানায়’—পুলিশ সুপার নওগাঁয় বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁর নজিপুরের প্রান কেন্দ্রের রাস্তার করুনাবস্থা কোটচাঁদপুরে বেপরোয়া বাস কেড়ে নিল হোটেল কর্মচারীর প্রাণ জলবায়ু সংকট ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জীবন: অস্তিত্ব রক্ষার সংগ্রাম ও টেকসই সমাধান

সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ

  • Update Time : রবিবার, আগস্ট ৯, ২০২৬
  • 114 Time View

এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুণ্ড (চট্টগ্রাম):

সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন ও মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ১৭০টি সংগঠনের মাঝে ৩০ হাজার বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা নাসরিনের সভাপতিত্বে এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। জাতীয় এই কর্মসূচি বাস্তবায়নে সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ প্রশংসনীয়।

​অনুষ্ঠানে সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লায়ন এড. মোঃ সরোয়ার হোসাইন লাভলু, এমএফএসএস-এর সভাপতি কাউছার আহমেদ সরোয়ারী, সাধারণ সম্পাদক তাইছির উদ্দীনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, এর আগে গত ২৫ জুলাই প্রথম পর্যায়ে ১৩০টি সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের মাঝে ২০ হাজার চারা বিতরণ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST