1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
হরিণাকুন্ডুর বোমাবাজ মিলন ডিবি পুলিশের হাতে গ্রেফতার
July 11, 2026, 2:31 am
Title :
রাণীনগরে ২০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নওগাঁর পত্নীতলায় ২০ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বেতন-ভাতা বৃদ্ধি ও কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মীদের স্মারকলিপি প্রদান নওগাঁর পত্নীতলায় ৩ মাদক ব্যবসায়ী পাকড়াও দৌলতপুরে বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান টানা ভারী বর্ষণে নওগাঁ শহরে ভয়াবহ জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনজীবন সিএমএস এলাকা থেকে হারানো কিশোরের সন্ধানে পরিবার ময়মনসিংহে মাদক ব্যবসায়ীদের মাদক অফিসের মাসুদ ও সালমানের সাথে লেনদেনের অভিযোগ শৈলকুপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক মহেশপুরে ফেসবুকে অপপ্রচার প্রতিরোধ, মাদকের কুফল ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

হরিণাকুন্ডুর বোমাবাজ মিলন ডিবি পুলিশের হাতে গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০২৩
  • 345 Time View
সুজন বিশ্বাস শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধিঃ ক্রাইমপেট্রোল দেখে বোমা বানানো রপ্ত করে হরিণাকুন্ডু শহরের মিলন। এরপর বোমা বানিয়ে চাঁদাবাজী মিশন শুরু করে। তার প্রথম নিশানা হয় ঝিনাইদহ জজ আদালতের আইনজীবী হরিণাকুন্ডু শহরের বাজার পাড়ার আকবর আলীর ছেলে এ্যাডভোকেট কামরুল আবেদীন শাহিন। ১০ লাখ টাকার চাঁদার দাবীতে ফোন করে মিলন। টাকা না পেয়ে গত ৮ জুলাই আইনজীবীর বাড়িতে বোমা ছুড়ে মারে। এ ঘটনায় এ্যাডভোকেট কামরুল আবেদীন শাহিন বিস্ফোরক আইনে মামলা করলে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ওমর ফারুক নামে এক যুবককে গ্রেফতার করে। কিন্তু মুল হোতা ছিল অধরা। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঝিনাইদহ ও আশপাশ জেলায় অভিযান চালায়। অবশেষে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কুষ্টিয়ার ইবি থানা এলাকা থেকে বোমাবাজ মিলনকে বুধবার মধ্য রাতে গ্রেফতার করে। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এর এসআই মোঃ খালিদ হোসেন, এসআই মোঃ রবিউল ইসলাম ও এএসআই মোঃ এখলাছুর রহমান। গ্রেফতারকৃত মিলন হরিণাকুন্ডু শহরের মোহাম্মদ আলীর ছেলে। গ্রেফতারের পর মিলন পুলিশকে জানায় ভারতীয় সিরিয়াল ক্রাইমপেট্রোল দেখে বোমা বানানো শিখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST