1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
উদাসীনতায় ধ্বংস বিএডিসি পাথিলা খামারের গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রজেক্ট, নির্বিকার উপ-পরিচালক
September 25, 2026, 10:10 pm
Title :
​নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভায় নতুন কমিটি গঠন শাহাপুর ইউনিয়ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দিদার হোসাইন পাটোয়ারী প্রান্তিক জনগোষ্ঠীর পাশে উপশম প্লাস, টেলিমেডিসিনে পৌঁছাচ্ছে আধুনিক চিকিৎসাসেবা বদলগাছীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার আওয়ামী লীগারদের সারাদেশে ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নওগাঁয় যুবদলের বিক্ষোভ উদাসীনতায় ধ্বংস বিএডিসি পাথিলা খামারের গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রজেক্ট, নির্বিকার উপ-পরিচালক যশোরে কাজে গিয়ে নিখোঁজ রাজমিস্ত্রি জিহাদ, দুশ্চিন্তায় পরিবার মহেশপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের চেক বিতরণ সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন ​ বাংলাদেশে বিচার বিভাগের শুদ্ধাচার ও আস্থা বৃদ্ধি: একটি প্রাতিষ্ঠানিক পর্যালোচনা

উদাসীনতায় ধ্বংস বিএডিসি পাথিলা খামারের গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রজেক্ট, নির্বিকার উপ-পরিচালক

  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • 26 Time View

আব্দুর রাজ্জাক রাজন ঝিনাইদহ :

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চুয়াডাঙ্গার দত্তনগরস্থ পাথিলা বীজ উৎপাদন খামারে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ বাল্বলেট উৎপাদনে চরম বিপর্যয় দেখা দিয়েছে।

খামার কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও সঠিক তদারকির অভাবে বিএডিসির বিপুল পরিমাণ সরকারি অর্থ ও সম্পদ ভেস্তে যেতে বসেছে।

​খামার সূত্রে জানা যায়, ২০২৬-২৭ উৎপাদন বর্ষের কর্মসূচীর অংশ হিসেবে গত ১০ আগস্ট বিএডিসি পাথিলা খামারের ব্লক-বি’-এর ৪৬১-৬৫ ও ৭৭ নম্বর প্লটের ২.০০ একর জমিতে ‘নাসিক এন-৫৩’ জাতের মানঘোষিত পেঁয়াজ বীজ বাল্বলেট রোপণ করা হয়।

​তবে রোপণের পর থেকেই প্রয়োজনীয় তদারকি ও পরিচর্যার চরম অভাব দেখা দেয়। ফলে জমিতে চারা মরতে শুরু করে এবং বর্তমানে রোপণকৃত চারার প্রায় ৮০ শতাংশই মরে পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

​বিএডিসি পাথিলা খামারের ২ একর জমির ফসল এভাবে ছারখার হয়ে গেলেও খামারের উপ-পরিচালকের (ডিডি) কোনো মাথাব্যথা বা প্রতিকারের উদ্যোগ চোখে পড়ছে না।

দায়িত্বশীল পদে থেকে চরম এই সংকটেও তাঁর এমন নিরুত্তাপ ও নিস্পৃহ ভূমিকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সঠিক তদারকি ও দায়িত্বশীলতার অভাবেই বিএডিসি পাথিলা খামারের এই সম্ভাবনাময় বীজ উৎপাদন কর্মসূচী এখন সম্পূর্ণ ব্যর্থতার মুখে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আব্দুর রাজ্জাক রাজন
ঝিনাইদহ
০১৭৪৯-৫২৫৫৫০
২৪/৯/২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST