1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
উল্লাপাড়ায় অভিভাবক সমাবেশ; শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা
September 24, 2026, 11:32 am
Title :
যশোরে কাজে গিয়ে নিখোঁজ রাজমিস্ত্রি জিহাদ, দুশ্চিন্তায় পরিবার মহেশপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের চেক বিতরণ সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন ​ বাংলাদেশে বিচার বিভাগের শুদ্ধাচার ও আস্থা বৃদ্ধি: একটি প্রাতিষ্ঠানিক পর্যালোচনা বিশেষ নিবন্ধ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি দুর্যোগ মোকাবিলা, প্রস্তুতি ও টেকসই উন্নয়ন: নিরাপদ ও সহনশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নওগাঁ ছেড়ে ‘তাল বেলাল’ এখন পঞ্চগড়ের দেবীগঞ্জে ২ হাজার ২০০ তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠন নেতৃত্বের নেপথ্যে শক্তির উৎস মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত

উল্লাপাড়ায় অভিভাবক সমাবেশ; শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • Update Time : সোমবার, আগস্ট ৪, ২০২৫
  • 475 Time View

উল্লাপাড়া উপজেলা/

মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের অন্যতম বিদ্যাপীঠ বাঙ্গালা কাজী ছাইদুর রহমান স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা।

৪ আগস্ট সোমবার, অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীদের ফলাফল বিশ্লেষণ, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বাংলাদেশ শিক্ষক সমিতি উল্লাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক মোঃ শাহীদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আসাদুজ্জামান শাকিল, সিনিয়র সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল, মোঃ রাকিবুল হাসান, অফিসার ইনচার্জ, উল্লাপাড়া মডেল থানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ আব্দুল কাদের বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উল্লাপাড়া, মোঃ মোসলেম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার।

আলোচনায় বক্তারা অভিভাবকদের প্রতি শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হওয়া, ঝরে পড়া রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহমতুল আলম তার বক্তব্যে সমাবেশে উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন, মোঃ মোঃজাহাঙ্গীর আলম সহকারী শিক্ষক, মোঃ মোঃ মাজহারুল ইসলাম সহকারী শিক্ষক, মোঃ গোলাম মোস্তফা সহকারী শিক্ষক, মোঃ আব্দুল আলিম সহকারী শিক্ষক, মোঃ মোক্তার হোসেন সহকারী শিক্ষক, মোঃ আব্দুল মজিদ সহকারী শিক্ষক, মোঃ ইয়াকুব আলী সহকারী শিক্ষক, সহ স্কুলের ছাত্র-ছাত্রী অভিভাবক মন্ডলী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST