1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
উল্লাপাড়ায় ঈদ উপহার বিতরণ: অসহায়দের পাশে অ্যাডভোকেট সিমকী ইমাম খান
February 28, 2026, 4:47 am
Title :
কোটচাঁদপুরে মানবিক উদ্যোগ রিকশাচালকদের পাশে দাঁড়াল এসএসসি ’৯৭ ব্যাচ উল্লাপাড়ায় ঈদ উপহার বিতরণ: অসহায়দের পাশে অ্যাডভোকেট সিমকী ইমাম খান নওগাঁয় দুই ছিনতাই কারী আটক। উল্লাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে ৫ কোটি টাকার ড্রেন প্রকল্পের উদ্বোধন নওগাঁয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর ফেসবুক পোস্ট: থানায় অভিযোগ শাহজাদপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ সীতাকুণ্ডে দিনদুপুরে পথচারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই নওগাঁর পোরশায় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের প্রাচীন মূর্তি উদ্ধার, জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অপরাধীদের পক্ষে সুপারিশ না করার অনুরোধ জীবননগরে ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উল্লাপাড়ায় ঈদ উপহার বিতরণ: অসহায়দের পাশে অ্যাডভোকেট সিমকী ইমাম খান

  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
  • 30 Time View

মোঃ সুজন আহমেদ উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র উপহার বিতরণ করেছেন অ্যাডভোকেট সিমকী ইমাম খান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উল্লাপাড়ায় তাঁর নিজস্ব বাসভবন ‘সিমকী খান বাগিচা’ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অসহায়, হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের হাতে ঈদের নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আসন্ন ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। বস্ত্র বিতরণকালে অ্যাডভোকেট সিমকী ইমাম খান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে উল্লাপাড়ার অসহায় মানুষের মুখে সামান্য হাসি ফোটানোর উদ্দেশ্যেই এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকেও এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর স্মরণে ইফতার বিতরণের ঘোষণা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক সদস্য সচিব সাংবাদিক শেখ মোহাম্মদ এনামুল হক, সিমকী খান বাগিচা জামে মসজিদের ইমাম মাওলানা জুলফিকার আহমেদ, বিশিষ্ট সমাজসেবক আলী হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ঈদকে সামনে রেখে এমন মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST