
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধ
ঝিনাইদহে কালীগঞ্জে বাদুর গাছা গ্রাম থেকে নিখোঁজের একদিন পর তাবাসসুম নামের (৪) বছরের এক কন্যা শিশুর বস্তা বন্দী মৃতদেহ উদ্ধার করেছে কালিগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয় সেফটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কন্যা শিশু তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের কলেজ পাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,কন্যা শিশুটির পরিবার কালিগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের বসবাস করেন। শিশুটির পিতা নজরুল ইসলাম ওই এলাকায় একটি দর্জির দোকানের কর্মচারী।
পরিবারের সদস্যরা জানায়,বুধবার দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকালে এক কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছন দিক দিয়ে মাঠে যাওয়ার পথে একটি রক্তাক্ত বস্তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ এসে বস্তাটা খুলে মরা দেহ উদ্ধার করে।
কালিগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন,শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেফটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছি।
Leave a Reply