1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
উল্লাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে ৫ কোটি টাকার ড্রেন প্রকল্পের উদ্বোধন
February 28, 2026, 4:44 am
Title :
কোটচাঁদপুরে মানবিক উদ্যোগ রিকশাচালকদের পাশে দাঁড়াল এসএসসি ’৯৭ ব্যাচ উল্লাপাড়ায় ঈদ উপহার বিতরণ: অসহায়দের পাশে অ্যাডভোকেট সিমকী ইমাম খান নওগাঁয় দুই ছিনতাই কারী আটক। উল্লাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে ৫ কোটি টাকার ড্রেন প্রকল্পের উদ্বোধন নওগাঁয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর ফেসবুক পোস্ট: থানায় অভিযোগ শাহজাদপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ সীতাকুণ্ডে দিনদুপুরে পথচারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই নওগাঁর পোরশায় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের প্রাচীন মূর্তি উদ্ধার, জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অপরাধীদের পক্ষে সুপারিশ না করার অনুরোধ জীবননগরে ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উল্লাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে ৫ কোটি টাকার ড্রেন প্রকল্পের উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
  • 36 Time View

 মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়া উপজেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে ৫ কোটি টাকা ব্যয়ে একটি ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শ্যামলীপাড়া কালীবাড়ী এলাকা থেকে পাটবন্দর পর্যন্ত প্রায় ১,৭০০ মিটার ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে উপজেলায় মোট ৩,২০০ মিটার ড্রেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১,৭০০ মিটার ড্রেনের কাজ শুরু হয়েছে। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি টাকা। আগামী জুন মাসের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টিতেই শ্যামলীপাড়া, কালীবাড়ী, পাটবন্দরসহ আশপাশের এলাকায় হাঁটুসমান পানি জমে থাকত। এতে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে চরম দুর্ভোগ সৃষ্টি হতো। দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ হলে এ ভোগান্তি থেকে স্থায়ী মুক্তি মিলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ, সহকারী প্রকৌশলী মেহেদী হাসান এবং উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “উল্লাপাড়ার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। ড্রেন নির্মাণ সম্পন্ন হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে।” সহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানান, আধুনিক প্রযুক্তি ও টেকসই নির্মাণসামগ্রী ব্যবহার করে ড্রেন নির্মাণ করা হবে, যাতে দীর্ঘমেয়াদে পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর থাকে। একই সঙ্গে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও রাখা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ বলেন, প্রকল্পের কাজ তদারকিতে কঠোর নজরদারি থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়রা মনে করছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন হলে উল্লাপাড়ার গুরুত্বপূর্ণ এলাকাগুলোর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST