1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কালীগঞ্জে এক ভাই আরেক ভাইকে কুপিয়ে হত্যা করেছে
August 9, 2026, 12:53 pm
Title :
সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ

কালীগঞ্জে এক ভাই আরেক ভাইকে কুপিয়ে হত্যা করেছে

  • Update Time : রবিবার, এপ্রিল ১৬, ২০২৩
  • 571 Time View

মোঃ আবু সুফিয়ান শান্তি ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

 

ঝিনাইদহ কালীগঞ্জে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে আজিম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাই। আজ রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় মালীয়াট ইউনিয়নের বেথুলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাইক্রোবাস চালক আজিম ওই গ্রামের আব্দুর রমজানের ছেলে।প্রাথমিকভাবে জানা গেছে, আজ সন্ধ্যায় পারিবারিক জমিজমা সংক্রান্ত ব্যাপারে ইসরাইল হোসেন ও সংরক্ষিত মহিলা মেম্বার নিলুফা ইয়াসমিনের পুত্রের সাথে ঝগড়া হয়।

এ সময় মহিলা মেম্বারের ছেলে মেহেদী হাসান তুফান তার চাচাতো ভাই মাইক্রোবাস চালক আজিম হোসেনকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST