1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কোটচাঁদপুরে অবরুদ্ধ সাব-রেজিষ্ট্রার বন্ধ
September 13, 2026, 10:15 pm
Title :
ধামইরহাটে ৮০ পিস টেপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশপুরে প্রাথমিক বিদ্যালয়ের গাছ নিলামের সিডিউল কিনতে না দেওয়ার অভিযোগ সীতাকুণ্ডে সহকারী কমিশনারের (ভূমি) সাথে সাংবাদিক উন্নয়ন সংস্থার সৌজন্য সাক্ষাৎ মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ নওগাঁয় ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আগেও ৫ মামলা পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ পদ্মায় নৌকা ডুবি: শিশুসহ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ ১ নওগাঁয় পৃথকভাবে দুই বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁয় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১০ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন

কোটচাঁদপুরে অবরুদ্ধ সাব-রেজিষ্ট্রার বন্ধ

  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
  • 497 Time View

কোটচাঁদপুর প্রতিনিধি :

দলিল প্রতি অতিরিক্ত টাকা না দেওয়ায় ঝিনাইদহের কোটচাঁদপুর সাব-রেজিস্ট্রার জমি রেজিস্ট্রি বন্ধ করে দিয়েছেন। বুধবার এমন অভিযোগে রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে জমি ক্রেতা-বিক্রেতারা সাব-রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রাখেন। এক পর্যায়ে সেখানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে বিকাল ৪ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে পুলিশ পাহারায় জমি রেজিস্ট্রি কাজ শুরু হয়।কোটচাঁদপুরের সাব-রেজিস্ট্রার তামিম আহমেদ চৌধুরী গত ২৬/০৫/২০২৪ তারিখে যোগদান করেন। অভিযোগ রয়েছে, এই সাব-রেজিস্ট্রার যোগদান করার পর থেকেই দলিল প্রতি মোটা অংকের অতিরিক্ত টাকা না দিলে তিনি জমি রেজিস্ট্রি করেন না। বিষয়টি নিয়ে দলিল লেখক ও ক্রেতা বিক্রেতাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার উপজেলার তালিনা  গ্রামের আজহার আলী এসেছিলেন জমি রেজিস্ট্রি করতে। তিনি বলেন, বেলা এখন তিনটা বাজে। জমি রেজিস্ট্রির জন্য লেখালেখি অনেক আগেই শেষ। অথচ অতিরিক্ত টাকা না দিলে সাব-রেজিস্ট্রার জমি রেজিস্ট্রি করবেন না। এখনো পর্যন্ত একটিও জমি রেজিস্ট্রি হয়নি। কাগজপত্র সব থাকার পরও সাব-রেজিস্ট্রারকে অতিরিক্ত টাকা দিতে হবে। যে কারণে আমরা অতিষ্ঠ হয়েই আজ ক্রেতা-বিক্রেতা ও দলিল লেখকরা সাব-রেজিস্ট্রার দুর্নীতিবাজ তামিম আহমেদ চৌধুরীকে অবরুদ্ধ করে রেখেছি। অতিরিক্ত টাকা কেন নেন এর জবাব না দেওয়া পর্যন্ত তাকে ছাড়া হবে না। জগন্নাথপুর গ্রামের শহিদুল ইসলাম বলেন, এর মধ্যে আমি কয়েকটি জমি রেজিস্ট্রি করেছি। আমার কাছ থেকেও অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। রেজিষ্ট্রির স্বার্থে বাধ্য হয়েই অতিরিক্ত টাকা দিতে হয়েছে সাব-রেজিষ্ট্রারকে।এ সময় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরবর্তীতে কোটচাঁদপুর নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলামের হস্তক্ষেপে ও দলিল লেখকদের মধ্যস্থতায় বিকাল ৪টার পর থেকে দলিল রেজিস্ট্রি কাজ শুরু হয়।বিষয়টি নিয়ে জেলা রেজিস্ট্রার সাব্বির আহমেদ-এর সাথে কথা বললে, তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলামের বক্তব্য নিতে কয়েকবার মোবাইল করলেও তিনি রিসিভ করেননি।সাব-রেজিষ্ট্রার তামিম আহমেদ চৌধুরী সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, এ অভিযোগ আমার বিরুদ্ধে নয়। এর বেশী কিছু বলতে রাজী হননি।কোটচাঁদপুর থানা অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন- ইউএনও মহদয় পুলিশ চেয়ে ছিলেন আমি পুলিশ পাঠিয়েছি। আমি ঝিনাইদহে আছি এর বাইরে আমি কিছু জানিনা।এ বিষয়ে দলিল লেখক সমিতির সভাপতি বদর উদ্দিন বলেন, ঝামেলা একটু হয়েছিল তার সমাধান হয়েছে। চারটার পর থেকে জমি রেজিস্ট্রির কাজ শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST