November 10, 2026, 8:50 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

কোটচাঁদপুরে আওয়ামী পুলিশের দালাল যুবলীগ নেতা দলুকে পিটিয়ে যখম, থানায় অভিযোগ 

  • Update Time : Monday, March 17, 2025
  • 491 Time View

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ

পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকারের আমলে নিরীহ মানুষকে পুলিশ দিয়ে  হয়রানি ও অর্থনৈতিক বানিজ্য করার অভিযোগে গেল রবিবার রাত ৮ টা ৩০মিনিটের দিকে  কথাকাটির এক পর্যায়ে পুলিশের দালাল খ্যাত যুবলীগের কর্মী দেলোয়ার হোসেন দলুকে গণধোলাই দিয়েছে স্থানীয় ভুক্তভোগী বিক্ষুব্ধ জনতা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুরের বলুহর ইউনিয়নের ফুলবাড়ী (দক্ষিণ শেখ পাড়া) গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, চায়ের দোকানে বসে জুলাই এর গণঅভ্যুত্থান এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করাই কতিপয় কয়েকজন প্রতিবাদী যুবক তাকে ধোলাই দেয়। এ ব্যাপারে দলু কোটচাঁদপুর মডেল থানায় তিন জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের  করেছে। এ ব্যাপারে দলুকে কি কারনে পিটিয়েছে জিজ্ঞাসা করা হলে সুচতুর দলু  এড়িয়ে যান এবং আমতা আমতা করতে থাকেন । যে তিনজনের নামে থানায় অভিযোগ হয়েছে তার মধ্যে একজন আনোয়ার হোসেন তাকে মোবাইল ফোনে জিজ্ঞাসা করা হয় যুবলীগ কর্মী দলুকে পিটিয়েছে কে বা কাহারা? থানায় আপনার নামে অভিযোগ হয়েছে এ ব্যাপারে আপনার বক্তব্য কি? আনোয়ার হোসেন উত্তরে বলেন, যেখানে মারামারির ঘটনা তদস্থলে আমি ছিলাম না এবং জানিও না। কিন্তু যাকে কতিপয় যুবকরা ধোলাই দিয়েছে সে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি এবং জামায়াতের অনেক নিরীহ মানুষকে প্রশাসন দিয়ে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে অর্থনৈতিক বানিজ্য করেছে। এব্যাপারে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতব্বর এর কাছে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST